Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৭, ১১ জুলাই ২০২৫

মিটফোর্ডে ব্যবসায়ী খুন: যুবদলের দুই নেতা আজীবন বহিষ্কার

মিটফোর্ডে ব্যবসায়ী খুন: যুবদলের দুই নেতা আজীবন বহিষ্কার
ছবি: সংগৃহীত

ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী সোহাগ (৩৯) হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে যুবদলের দুই নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে সংগঠনটি।

বহিষ্কৃতরা হলেন—যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকি।

শুক্রবার রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জুলাই দুপুরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মূল ফটকের সামনে ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় সোহাগের পরিবার বাদী হয়ে একটি মামলা করে, যাতে এ দুই নেতাকে আসামি করা হয়।

যুবদল জানায়, প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব সম্পর্ক ছিন্ন করে অভিযুক্তদের আজীবন বহিষ্কার করা হয়েছে। সংগঠনের সভাপতি আবদুল মোনায়েন মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে এ বহিষ্কার কার্যকর হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃতদের কোনো অপকর্মের দায় দল নেবে না এবং তাদের সঙ্গে সাংগঠনিকভাবে কোনো নেতাকর্মী যেন সম্পর্ক না রাখে, সে নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে এ ঘটনায় কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।

এদিকে দলীয় পর্যায়ে বহিষ্কারের পাশাপাশি বিএনপিও অভিযুক্তদের বিরুদ্ধে আজীবন বহিষ্কারাদেশ দিয়েছে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি দ্রুত আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা