Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৬:৩৭, ১১ এপ্রিল ২০২৬

আপডেট: ০৬:৩৮, ১১ এপ্রিল ২০২৬

নিউইয়র্কে বসছে তারকাখচিত বিয়ের আসর 

ফুটবলারের সঙ্গে টেইলর সুইফটের প্রেমের পরিণতি

ফুটবলারের সঙ্গে টেইলর সুইফটের প্রেমের পরিণতি
ছবি: সংগৃহীত

দীর্ঘ আলোচনার পর অবশেষে গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে—মার্কিন পপ তারকা টেইলর সুইফট এবং কানসাস সিটি চিফস-এর তারকা খেলোয়াড় ট্র্যাভিস কেলসে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, আগামী ৩ জুলাই নিউইয়র্ক-এ বসছে এ বহুল প্রতীক্ষিত তারকা বিয়ের আসর। তবে পুরো আয়োজন ঘিরে রাখা হয়েছে কঠোর গোপনীয়তায়। এমনকি অতিথিদের আমন্ত্রণ গ্রহণের আগেই গোপনীয়তা রক্ষার চুক্তিতে সই করতে বলা হয়েছে—যা থেকে বোঝা যাচ্ছে, বিয়েটিকে একেবারেই ব্যক্তিগত রাখতে চাইছেন এ জুটি।

যদিও এখনও আনুষ্ঠানিকভাবে ভেন্যুর নাম প্রকাশ করা হয়নি, ধারণা করা হচ্ছে কোনও বিলাসবহুল জাদুঘরসদৃশ স্থানে আয়োজনটি হতে পারে। ইতোমধ্যে নিউইয়র্কে বধূর সাজে টেইলর সুইফট-এর একটি উপস্থিতির খবর ফাঁস হওয়ায় খানিকটা অস্বস্তিতে পড়েছেন দুই তারকাই। তবে বিষয়টি নিয়ে তারা আইনি পথে হাঁটছেন না বলেই জানা গেছে।

এ প্রেমের গল্পও কম সিনেমাটিক নয়। ২০২৩ সালের জুলাইয়ে একটি স্টেডিয়ামে পারফরম্যান্সের সময় কাছাকাছি আসেন তারা। এরপর সেপ্টেম্বরে শুরু হয় সম্পর্কের গুঞ্জন, যা একই বছরের ডিসেম্বরে স্বীকার করে নেন সুইফট নিজেই। পরে ২০২৪ সালের আগস্টে সোশ্যাল মিডিয়ায় বাগদানের ঘোষণা দেন তারা—আর এখন সে সম্পর্কই বিয়ের মঞ্চে।

ব্যক্তিগত জীবনে প্রেম-ভালোবাসা টেইলর সুইফট-এর জন্য নতুন কিছু নয়। এর আগে তিনি জো অ্যালউইন-এর সঙ্গে দীর্ঘ সম্পর্কে ছিলেন, যা ২০২৩ সালের এপ্রিলে ভেঙে যায়। এছাড়া টম হিডলস্টোন, কেলভিন হ্যারিস, হ্যারি স্টাইলস, জো জোনাস এবং জ্যাক জিলেনহল-এর সঙ্গে তার সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিলো।

অন্যদিকে, তিনবারের সুপার বোলজয়ী ট্র্যাভিস কেলসে বহু আগেই সুইফটের প্রতি নিজের আগ্রহের কথা প্রকাশ করেছিলেন। সময়ের সঙ্গে সে আকর্ষণই রূপ নেয় ভালোবাসায়—আর এখন সেটিই যাচ্ছে বিয়ের পরিণতিতে।

সব মিলিয়ে, সংগীত আর খেলাধুলার দুই ভিন্ন জগতের এ দুই তারকার মিলন ঘিরে বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে তুমুল আগ্রহ ও উচ্ছ্বাস। জুলাইয়ের সে বিশেষ দিনটির অপেক্ষায় এখন অনুরাগীরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার