Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৬, ১৭ এপ্রিল ২০২৬

তদন্ত শেষের আশ্বাস ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের

ইলিয়াস আলী নিখোঁজের ১৪ বছর

ইলিয়াস আলী নিখোঁজের ১৪ বছর
ছবি: সংগৃহীত

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ১৪ বছর পূর্ণ হলো আজ। দীর্ঘ এ সময়েও রহস্যের জট না খুললেও তদন্ত দ্রুত শেষ হওয়ার আশাবাদ জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার তিনি বলেন, ইলিয়াস আলীর গুমের ঘটনাটি একটি আলাদা তদন্তের আওতায় গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দায়িত্ব নেয়ার পর থেকেই বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, অল্প সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেয়া সম্ভব হবে।

ইলিয়াস আলী ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক। তিনি সিলেট-২ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী এলাকার বাসার কাছ থেকে তাকে তুলে নেয়ার পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।

রাজনৈতিক প্রেক্ষাপট বদলের পর মামলাটির গতি বাড়ে। ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুমের ঘটনাগুলোর তদন্ত শুরু করে। এর আগে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছিলেন, গুমের পর ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে বলে তদন্তে প্রমাণ পাওয়া গেছে।

বর্তমান তদন্তে নতুন নতুন তথ্য উঠে আসছে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তার ভাষ্য অনুযায়ী, সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ-এর সম্পৃক্ততার প্রমাণ তদন্তকারীদের হাতে এসেছে। পাশাপাশি আরও অনেকের নাম তদন্ত প্রতিবেদনে উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

একাধিক সূত্র বলছে, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক-এর নির্দেশে অপহরণের পরিকল্পনা করা হয় এবং বাস্তবায়নে অংশ নেয় গোয়েন্দা সংস্থার সদস্যরা। পরবর্তীতে ঘটনাটি আড়াল করতে নানা ‘অভিযান নাটক’ও সাজানো হয়েছিলো বলে অভিযোগ রয়েছে।

এছাড়া সাবেক র‌্যাব কর্মকর্তা চাকরিচ্যুত মেজর জেনারেল জিয়াউল আহসান-এর নির্দেশে অপহরণের রাতে ইলিয়াস আলীকে অনুসরণ করা হয় এবং বাসার পাশ থেকে তুলে নেয়া হয় বলে তদন্তে উঠে এসেছে।

গুম কমিশনের অনুসন্ধানেও দেখা গেছে, এ ধরনের অপারেশনে মাঠপর্যায়ে কিছু কর্মকর্তা সরাসরি ভূমিকা পালন করতেন। এসব তথ্য পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয় এবং সেগুলোর ভিত্তিতেই চলছে বর্তমান তদন্ত।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে ইলিয়াস আলীসহ বিরোধী নেতাদের গুমের ঘটনায় বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছিলো। দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলো এ নিয়ে উদ্বেগ জানালেও তৎকালীন সরকার অভিযোগ অস্বীকার করে আসছিলো।

১৪ বছর পরও অমীমাংসিত এ গুমের ঘটনা এখনো দেশের রাজনীতিতে অন্যতম আলোচিত ও সংবেদনশীল ইস্যু হিসেবে রয়ে গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইলিয়াস আলী নিখোঁজের ১৪ বছর
শার্শায় স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে
যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯ দিনেও উদ্ধার নেই
যুদ্ধবিরতির ঘণ্টা পেরোতেই লঙ্ঘনের অভিযোগ, লেবাননে ফের গোলাবর্ষণ
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে নিম্নমুখী তেলের দাম
না ফেরার দেশে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান
সিরিয়া থেকে শেষ সামরিক ঘাঁটিও গুটালো যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে যুক্তি হলে পাকিস্তান যাবেন ডোনাল্ড ট্রাম্প!
আজ হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জায়মার হাতে খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিংয়ের অনুমতি
অনুমতি ছাড়া হজের চেষ্টায় গুনতে হবে জরিমানা
সংসদে জামায়াত সুশৃঙ্খল ও দায়িত্বশীল ভূমিকা রাখছে: স্পিকার হাফিজ
মুজিবনগর দিবস আজ
১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের
লেবানন-ইসরায়েল ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
এনসিপিতে যোগ দিচ্ছেন জুলাই আন্দোলনের নেতারা
খালেদা-তারেক গ্রেফতারে চাপ ছিলো দুই সম্পাদকের
ফ্রান্সে অভিবাসন ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস