Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৯, ১৮ এপ্রিল ২০২৬

দ্রুত উদ্ধারের দাবি

মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ জামায়াত আমির

মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ জামায়াত আমির
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে এক মাদরাসাছাত্রীকে অপহরণ, পরিবারের সদস্যদের ওপর হামলা এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ ঘটনাকে ‘ন্যক্কারজনক ও মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, একটি মসজিদের ইমামের মাদরাসাছাত্রী মেয়েকে প্রকাশ্যে অপহরণ এবং পরিবারের ওপর হামলার ঘটনায় নিন্দা জানানোর ভাষা তার জানা নেই। এ ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ বলেও উল্লেখ করেন।

জামায়াত আমির আরও বলেন, ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে না পারা অত্যন্ত উদ্বেগজনক। তিনি অবিলম্বে ওই শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধার, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু অসাধু গোষ্ঠীর ছত্রছায়ায় এ ধরনের ঘটনা বারবার ঘটছে। এদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়ে তিনি দেশবাসীকে প্রতিবাদে সোচ্চার হওয়ারও আহ্বান জানান।

নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, অপরাধীদের প্রশ্রয় দিয়ে কোনোভাবেই এমন বর্বরতা চলতে দেয়া যায় না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন