Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫৫, ১১ এপ্রিল ২০২৬

শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রেখেছি ইরানের নেতাদের—দম্ভ ট্রাম্পের

শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রেখেছি ইরানের নেতাদের—দম্ভ ট্রাম্পের
ফাইল ছবি

ইরানের নেতৃত্বকে ঘিরে কঠোর ভাষায় মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের নেতাদের কেবল আলোচনার স্বার্থেই টিকিয়ে রাখা হয়েছে এবং বাস্তবে তাদের কোনও শক্ত অবস্থান নেই।

শুক্রবার (১০ এপ্রিল) নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন।

তিনি লিখেছেন, ইরান মূলত হরমুজ প্রণালি অবরুদ্ধ করার হুমকি দিয়েই বিশ্বকে সাময়িকভাবে চাপের মধ্যে রাখার চেষ্টা করছে। তবে এর বাইরে তাদের কৌশলগত কোনও শক্ত অবস্থান নেই বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্পের ভাষায়, ইরানি নেতারা শুধুমাত্র আলোচনার জন্যই বেঁচে আছে।

এর আগে আরেকটি পোস্টে ইরানের সমালোচনা করে তিনি বলেন, দেশটি সামরিক দক্ষতার চেয়ে প্রচারযুদ্ধ ও জনসংযোগে বেশি পারদর্শী। ইরানিরা ভালো যোদ্ধার চেয়ে মিথ্যা প্রচার ও গণযোগাযোগে বেশি দক্ষ, মন্তব্য করেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা