Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৯, ১৭ জুলাই ২০২৫

এনসিপি নেতাদের ওপর হামলায় মির্জা ফখরুলের উদ্বেগ 

এনসিপি নেতাদের ওপর হামলায় মির্জা ফখরুলের উদ্বেগ 
ফাইল ছবি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৬ জুলাই) রাতে এক বিবৃতিতে তিনি এ হামলাকে ‘ন্যাক্কারজনক’ ও ‘ফ্যাসিস্ট আচরণের নতুন দৃষ্টান্ত’ বলে আখ্যা দেন।

বিবৃতিতে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী স্বৈরাচারের পতনের পর তাদের দোসররা আবারও অরাজকতা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে ককটেল হামলা, গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের আহত করার ঘটনা এ অপতৎপরতারই বহিঃপ্রকাশ।

তিনি অভিযোগ করেন, দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। একদলীয় শাসন কায়েম রাখতে সরকার সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের পথ বেছে নিয়েছে। অন্তর্বর্তী সরকারের সম্ভাবনাকে ভণ্ডুল করতে ‘মরণকামড়’ দিচ্ছে আওয়ামী দোসররা।

মির্জা ফখরুল দেশবাসীর উদ্দেশে বলেন, গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এখনই দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। নইলে স্বাধীনতা-সার্বভৌমত্ব ফের হুমকির মুখে পড়বে।

তিনি হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি আহত পুলিশ সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বিএনপি মহাসচিবের এ বিবৃতি এমন সময় এলো যখন গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা, প্রাণহানি এবং কারফিউ জারি হয়েছে। এনসিপির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক জোটও ইতোমধ্যে এ হামলার নিন্দা জানিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা