Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৯, ১৭ জুলাই ২০২৫

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার নিন্দায় ১২ দলীয় জোট

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার নিন্দায় ১২ দলীয় জোট
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ১২ দলীয় জোট। বুধবার (১৬ জুলাই) রাতে দেয়া এক যৌথ বিবৃতিতে জোটের নেতারা এ নিন্দা জানান।

বিবৃতিতে তারা অভিযোগ করেন, আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। তারা কেবল এনসিপির নেতাকর্মীদের ওপর হামলাই চালায়নি, বরং ককটেল বিস্ফোরণ, পুলিশের গাড়িতে আগুন দেয়া এবং ইউএনওসহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলাও করেছে। এটি একটি সুপরিকল্পিত সহিংস অপতৎপরতা।

১২ দলীয় জোটের মতে, আওয়ামী সরকার পতনের পর ছাত্রলীগ-যুবলীগের মতো ভেঙে পড়া শক্তিগুলো আবারও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি করে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার গভীর ষড়যন্ত্র চলছে।

বিবৃতিতে বলা হয়, গণতন্ত্র, ভোটাধিকার ও দেশের স্বাধীনতা রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে এখনই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। দল-মত নির্বিশেষে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে হবে। এসব হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

জোট নেতারা আরও বলেন, গোপালগঞ্জের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতাও প্রশ্নবিদ্ধ। তাদের নিরপেক্ষ দায়িত্ব পালনে আরও সচেষ্ট হতে হবে। জনগণের জানমাল রক্ষায় তাদের দেশপ্রেমিক ভূমিকা পালন জরুরি।

বিবৃতিতে ৫ আগস্ট-পরবর্তী সময়কে ঐক্য দৃঢ় করার সময় হিসেবে উল্লেখ করে বলা হয়, পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে আমাদের শক্তি ও লক্ষ্যকে এক করে লড়াই করতে হবে।

এ ঘটনায় আহত পুলিশ সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করে জোট নেতারা হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।

বিবৃতিতে স্বাক্ষর করেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ, যার মধ্যে রয়েছেন—জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, মুখপাত্র ও এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, পিএনপি চেয়ারম্যান ফিরোজ মুহাম্মদ লিটন এবং নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা