Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৮, ২৫ আগস্ট ২০২৫

ফজলু চেয়েছেন ৭ দিন, বিএনপি দিলো আরও ২৪ ঘণ্টা

ফজলু চেয়েছেন ৭ দিন, বিএনপি দিলো আরও ২৪ ঘণ্টা
ছবি: সংগৃহীত

বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে শোকজের জবাব দেয়ার জন্য আরও ২৪ ঘণ্টা সময় বাড়িয়েছে দলটি। সোমবার (২৫ আগষ্ট) বিএনপির দফতর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দফতর সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন ইস্যুতে বিতর্কিত বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েন ফজলুর রহমান। এ কারণে রোববার বিকালে বিএনপির দফতর থেকে তাকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে শোকজ নোটিশ পাঠানো হয়।

ফজলুর রহমান লিখিতভাবে সাত দিনের সময় চেয়েছিলেন। তবে দল তার অনুরোধ মেনে না নিয়ে তাকে আরও ২৪ ঘণ্টা বাড়তি সময় দিয়েছে। অর্থাৎ রোববার থেকে শুরু করে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে হবে।

বিএনপির দফতর সূত্র জানায়, আগামীকাল মঙ্গলবারের মধ্যে ফজলুর রহমানকে শোকজের জবাব জমা দিতে হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ