Sobar Desh | সবার দেশ ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৮, ৮ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচন নিয়ে শঙ্কা, আশ্বাসও দিলেন মির্জা ফখরুল

নির্বাচন নিয়ে শঙ্কা, আশ্বাসও দিলেন মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

নির্বাচনকে ঘিরে কিছু রাজনৈতিক দলের আচরণে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি আশ্বাস দিয়েছেন, যথাসময়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও জিলা স্কুল মাঠে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন,

আমরা কিছুটা উদ্বিগ্ন। তবে নির্বাচন যথাসময়ে হবে এবং সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। বিএনপি শুরু থেকেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে।

সম্মেলনকে ঘিরে প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, সব কাজ শেষ করা হয়েছে। তিনি বলেন, সম্মেলনকে ঘিরে নানা আয়োজন রয়েছে। আমরা আশা করছি, এটি অত্যন্ত সফল একটি সম্মেলন হবে। সবচেয়ে বড় পাওয়া হলো—আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এ সম্মেলনের মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা হবে।

এ সময় সাংবাদিকরা জাতীয় পার্টির কো-চেয়ারম্যানের ক্লিন ইমেজসম্পন্ন আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন প্রসঙ্গে প্রশ্ন করলে মির্জা ফখরুল কোনো মন্তব্য করতে রাজি হননি।

পরিদর্শনকালে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা