Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ১৩:২৭, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৩:২৮, ১৮ সেপ্টেম্বর ২০২৫

জনগণের আস্থা পুনর্গঠন করতে চাই: তারেক রহমান

জনগণের আস্থা পুনর্গঠন করতে চাই: তারেক রহমান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি ভোটারের আস্থা পুনর্গঠনই এখন তার দলের প্রধান দায়িত্ব। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ ও আস্থা তৈরির ওপর জোর দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া বার্তায় তারেক রহমান লিখেছেন, 

আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব। এজন্য তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করা হচ্ছে।

তিনি জানান, ইতোমধ্যে নানা অভিযোগের ভিত্তিতে ৭ হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে অনেকেই বহিষ্কৃত বা পদচ্যুত হয়েছেন। তার ভাষায়, শৃঙ্খলা দুর্বলতা নয়, বরং শক্তি। নিজেদের দায়বদ্ধতার মাধ্যমেই বিএনপি প্রমাণ করছে সততার প্রতি তাদের আন্তরিকতা।

তরুণদের উদ্দেশে তারেক রহমান বলেন, 

আমরা চাই না রাজনীতি কেবল ক্ষমতার খেলা হোক। আমরা চাই, রাজনীতি হোক অংশগ্রহণ ও সেবার মহৎ ক্ষেত্র। তরুণদের জন্য বাস্তব সুযোগ সৃষ্টি করা হবে।

তিনি উল্লেখ করেন, বিএনপি আধুনিক রাজনৈতিক দল হিসেবে শিক্ষা, স্বাস্থ্যসেবা, তরুণদের কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনকে অগ্রাধিকার দিচ্ছে। নারী, তরুণ নেতা ও পেশাজীবীদের অংশগ্রহণও বাড়ানো হচ্ছে। দলের ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে নীতিমালা গড়ে উঠেছে।

ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণকে ক্ষমতায়নের পথে নিয়ে গিয়েছিলেন। বেগম খালেদা জিয়া আপসহীনভাবে গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন। তাদের আদর্শের ভিত্তিতেই বিএনপি একটি আধুনিক, শৃঙ্খলাবদ্ধ ও ভবিষ্যৎমুখী বাংলাদেশ গড়ার পথে এগোচ্ছে।

বার্তায় তিনি লিখেছেন, 

আমরা জানি তরুণরা ফাঁকা বুলি নয়, বাস্তব সুযোগ চায়। জনগণ স্থিতিশীলতা চায়, বিশৃঙ্খলা নয়। আর বিশ্ব চায়, বাংলাদেশ হোক একটি সম্মানিত গণতান্ত্রিক রাষ্ট্র। এই প্রত্যাশাগুলো পূরণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

শেষে দলের সহকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আসুন, আমরা ঐক্যবদ্ধ থাকি, শৃঙ্খলাবদ্ধ থাকি এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি। তাহলেই গণতন্ত্রের পথ আরও উজ্জ্বল হবে এবং বাংলাদেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান