Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০২:১২, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচার জেগে উঠতে পারে: তারেক রহমান

ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচার জেগে উঠতে পারে: তারেক রহমান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে দেশে গুপ্ত স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে পারে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলনের পর দেশের স্বৈরাচার পতিত হয়েছে। দেশের পুনর্গঠন এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি দেশকে একটি ঘরের সঙ্গে তুলনা করে বলেন, সুন্দর একটি ঘর তৈরি করতে অনেকের শ্রম লাগে, কিন্তু ধ্বংস করতে খুব বেশি মানুষের প্রয়োজন হয় না। এ ঘরটি ছিলো ১৫ বছর ধরে ডাকাতির কবলে। কিন্তু জনগণ ঐ ডাকাতকে বিতাড়িত করেছে।

তিনি ঐক্যবদ্ধ বিএনপির মাধ্যমে সব ধরনের স্বৈরশাসক মোকাবিলা সম্ভব বলে মনে করেন এবং দলের নেতাকর্মীদের জনগণের কাছে গিয়ে তাদের সমর্থন অর্জনের জন্য কাজ করার আহ্বান জানান।

তারেক রহমান দেশের সব শ্রেণির মানুষকে নিয়ে বিএনপি রাষ্ট্র গঠনের জন্য প্রস্তুত এবং নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একত্রিত থাকার কথাও বলেন।

সম্মেলনে প্রধান বক্তা স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তরুণ নেতাকর্মীদের উদ্দেশ্যে অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকার পরামর্শ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক যাকারিয়া তাহের সুমন, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, হাজী আমিনুর রশিদ ইয়াসিন, শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, মহানগর সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ও অন্যান্য নেতাকর্মী।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮