Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৫, ১ নভেম্বর ২০২৫

আপডেট: ২২:৫৬, ১ নভেম্বর ২০২৫

নয়নের চাঁদাবাজির টাকা দিয়েই গণভোট করা সম্ভব: নাসীরুদ্দীন পাটওয়ারী

নয়নের চাঁদাবাজির টাকা দিয়েই গণভোট করা সম্ভব: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত

বিএনপির একাংশের নেতাদের দুর্নীতি ও চাঁদাবাজির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি বলছে গণভোট করতে অনেক টাকা লাগবে। কিন্তু ৫ আগস্টের পর বিএনপির এক প্রার্থীর চাঁদাবাজির টাকায়ই একটা গণভোট আয়োজন করা সম্ভব। আর ঢাকা মহানগর যুবদল নেতা নয়নের চাঁদাবাজির টাকাতেও আরেকটা গণভোট করা যাবে।

শনিবার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে ‘জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, 

বিএনপি ও জামায়াতের মধ্যে অভ্যন্তরীণ বোঝাপড়ার খবর পাওয়া যাচ্ছে। বিএনপি নোট অব ডিসেন্ট থেকে সরে আসবে, আর নির্বাচনের আগে গণভোটের দাবিও জামায়াত তুলে নেবে—এমন এক গোপন সমঝোতার কথা রাজনৈতিক মহলে ঘুরছে।

বিএনপির সিনিয়র নেতাদের উদ্দেশে তিনি তীব্র ভাষায় বলেন, আমরা এতোদিন তাদের জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি, এখন সময় এসেছে বুড়িগঙ্গার পানি দিয়ে গোসল করানোর—তাহলে হয়তো মাথাটা খুলবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন আছে, কিন্তু এ নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনেই।

ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 

আপনি যদি জুলাই সনদের আদেশ জারি করতে পারেন, তাহলে জনগণ আপনাকে সত্যিকারের সরকারের প্রতীক হিসেবে দেখবে। আমি আহ্বান জানাচ্ছি—আপনি শহীদ মিনারে গিয়ে সব রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিন।

সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতা ও তরুণ আলেম সংগঠনের প্রতিনিধিরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান
সৌদিতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহের চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত: হারুনুর রশিদ
বর্ষার শুরুতেই ডেঙ্গুর দাপট, মৃত্যুর খাতা শুরু