Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৮, ৩ নভেম্বর ২০২৫

তিন আসনেই লড়বেন বিএনপি চেয়ারপারসন

বিএনপির প্রার্থী তালিকায় খালেদা জিয়াসহ ৯ নারী

বিএনপির প্রার্থী তালিকায় খালেদা জিয়াসহ ৯ নারী
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধীরে ধীরে প্রার্থী তালিকা চূড়ান্ত করছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা।

এই তালিকায় দেখা গেছে, বিএনপির হয়ে আসন্ন নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন ৯ জন নারী প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন দলীয় চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি তিনটি আসন থেকে লড়বেন— দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১।

খালেদা জিয়ার বাইরে তালিকায় রয়েছেন আরও আট নারী প্রার্থী। তারা হলেন নাটোর-১ আসনে ফারজানা শারমিন, যশোর-২ আসনে মোছা. সাবিরা সুলতানা, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, শেরপুর-১ আসনে সানসিলা জেবরিন, মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলি, ফরিদপুর-২ আসনে শামা ওয়াবেদ ইসলাম এবং সিলেট-২ আসনে মোছা. তাহসিনা রুশদীর।

এদিন বিকেল সাড়ে ৫টার দিকে সাংবাদিকদের সামনে প্রার্থী তালিকা ঘোষণা শুরু করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, এখন পর্যন্ত ২৩৭ আসনে প্রার্থী চূড়ান্ত করা হলেও ৬৩ আসনের তালিকা এখনো বাকি রয়েছে। এসব আসনে এখনো স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে আলোচনাপ্রক্রিয়া চলছে।

তবে ঘোষিত এই তালিকা চূড়ান্ত নয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, এটি সম্ভাব্য তালিকা, প্রয়োজনে সময় ও পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হতে পারে। দলীয় কৌশল, জোট-সমন্বয় ও প্রার্থীর যোগ্যতা বিবেচনায় যেকোনো সময় এই তালিকায় সংশোধন আনা হতে পারে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি এ পর্যায়ে যেসব আসনে নারী প্রার্থী মনোনয়ন দিয়েছে, সেগুলোতে স্থানীয় সাংগঠনিক শক্তি ও মাঠ পর্যায়ের তৃণমূল কাঠামো বিবেচনা করে নাম চূড়ান্ত করা হয়েছে।

সোমবারের এ ঘোষণার মাধ্যমে বিএনপি কার্যত নির্বাচনী ময়দানে তাদের পূর্ণ প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী
হরমুজ খুলে স্বস্তি, কিন্তু রইলো চাপ: দ্রুত চুক্তির তাগিদ ট্রাম্পের
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা প্রায় চূড়ান্ত
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ জামায়াত আমির
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প