Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৭, ৪ নভেম্বর ২০২৫

আপডেট: ১৮:৪০, ৪ নভেম্বর ২০২৫

কামাল জামান মোল্লার প্রার্থীতা নিয়ে বিতর্ক

মাদারীপুর-১ আসনে মনোনয়ন স্থগিত করলো বিএনপি

মাদারীপুর-১ আসনে মনোনয়ন স্থগিত করলো বিএনপি
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত প্রার্থী তালিকায় পরিবর্তন আনলো বিএনপি। দলের পক্ষ থেকে মাদারীপুর-১ (শিবচর) আসনে ঘোষিত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করা হয়েছে। 

মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন। এর মধ্যে মাদারীপুর-১ আসনেও কামাল জামান মোল্লার নাম প্রকাশ করা হয়। কিন্তু অনিবার্য কারণবশত ওই আসন এবং প্রার্থী দুজনের নাম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থী ঘোষণার পরই মাদারীপুরের শিবচর এলাকায় তীব্র বিরোধ দেখা দেয়। বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর সমর্থকেরা মঙ্গলবার সকাল থেকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং কামাল জামানের প্রার্থিতা বাতিলের দাবি তোলেন।

এদিকে সোশ্যাল মিডিয়ায়ও কামাল জামান মোল্লাকে ঘিরে ব্যাপক সমালোচনা চলছে। তার সাবেক আইজিপি বেনজীর আহমদ ও সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে তোলা বিভিন্ন ছবি ছড়িয়ে পড়েছে অনলাইনে। অনেকেই মন্তব্য করছেন, এমন বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দিয়ে বিএনপি নিজেদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

স্থানীয় পর্যায়ে এমন উত্তেজনা এবং কেন্দ্রীয় পর্যায়ে সমালোচনার মুখেই বিএনপি দ্রুত সিদ্ধান্ত নিয়ে মাদারীপুর-১ আসনে প্রার্থী ঘোষণা স্থগিত করে। এখন দেখা যাচ্ছে, এ আসনে নতুন করে কাকে দলীয় মনোনয়ন দেয়া হয়, সেটিই হবে বিএনপির অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষার একটি বড় পরীক্ষা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা