Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:০৪, ৪ নভেম্বর ২০২৫

আপডেট: ১০:০৬, ৪ নভেম্বর ২০২৫

মনোনয়ন নিয়ে সহিংসতা: বিএনপির চার নেতা বহিষ্কার

মনোনয়ন নিয়ে সহিংসতা: বিএনপির চার নেতা বহিষ্কার
ফাইল ছবি

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন— স্বেচ্ছাসেবক দলের সীতাকুণ্ড উপজেলা সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, পৌর বিএনপির আহ্বায়ক মামুন এবং যুবদলের সোনাইছড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।

দলের বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যার পর সীতাকুণ্ড এলাকায় দলীয় মনোনয়নকে কেন্দ্র করে এসব নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার ও জলিল গেট এলাকায় সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ নানাবিধ বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত হন।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং জনস্বার্থবিরোধী আচরণের অভিযোগে তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-৪ আসনে সম্ভাব্য প্রার্থী মনোনয়ন নিয়ে কয়েকটি পক্ষের মধ্যে বিরোধ চলছিলো। সোমবার সন্ধ্যায় এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়। এতে মহাসড়ক অবরোধ ও যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দলীয় সূত্রে আরও জানা গেছে, সীতাকুণ্ডে এ সহিংসতার ঘটনাকে বিএনপি উচ্চপর্যায়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। নির্বাচনী প্রস্তুতির এ সময়ে মাঠপর্যায়ের সংগঠনে শৃঙ্খলা বজায় রাখতে দল কঠোর অবস্থানে রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা