Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৩, ১৮ ডিসেম্বর ২০২৫

নিরাপত্তা চেয়ে ইসির কাছে আবেদন সিগমা-ফুয়াদের

নিরাপত্তা চেয়ে ইসির কাছে আবেদন সিগমা-ফুয়াদের
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৪ ও বরিশাল-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা এবং ‘আমার বাংলাদেশ (এবি)’ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ পৃথকভাবে নির্বাচন কমিশনের কাছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য লিখিত আবেদন জমা দিয়েছেন। 

বুধবার (১৭ ডিসেম্বর) তারা দুজনই নির্বাচন ভবনে গিয়ে এ আবেদন দেন।

কাজী রেহা কবির সিগমা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ ও মো. আনোয়ারুল ইসলাম সরকারের সঙ্গে সাক্ষাৎ করে আবেদনপত্র দেন। আবেদনে তিনি উল্লেখ করেছেন, কিশোরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে গণসংযোগ শুরু করেছেন এবং ইতোমধ্যেই ব্যাপক জনসমর্থন পেয়েছেন। তার কর্মী ও সমর্থকরা আইনগতভাবে গণসংযোগে সক্রিয় রয়েছেন বলে তিনি জানিয়েছেন।

সিগমা অভিযোগ করেছেন, আইনানুগ গণসংযোগ কার্যক্রমে ভীতি সৃষ্টি ও বাধা প্রদানের উদ্দেশ্যে কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার পুলিশ তার প্রচারণা কার্যক্রমে অবাঞ্ছিত হস্তক্ষেপ করছে। তিনি জানান, গত ১৬ ডিসেম্বর রাত প্রায় ১টার দিকে তার এক নিরপরাধ কর্মী মো. কিয়ামত আলী (৫০) কে গ্রেফতার করে একটি মিথ্যা মামলায় কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। মামলায় তার নাম থাকলেও আসলে তিনি এজাহারভুক্ত নন বলে সিগমা দাবি করেন। তিনি এ ঘটনার কারণে কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হওয়া এবং নির্বাচনী কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার কথা বলেন।

সিগমা আরও জানিয়েছেন, এ ধরনের পদক্ষেপ পর্যালোচনা করে তদন্ত চালিয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইসির হস্তক্ষেপ কামনা করছেন।

অপর দিকে, বরিশাল-৩ আসনের সম্ভাব্য প্রার্থী ও AB পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদও নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, পুলিশ তাকে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে না।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়ে দিয়েছেন, কমিশন সার্বিকভাবে সব প্রার্থীর নিরাপত্তা বিষয়টি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করছে। তিনি বলেন, ‘সব প্রার্থী জয়ী হতে পারবেন না; জনগণ যাকে বেশি ভোট দেবেন, তিনিই বিজয়ী হবেন।’ এছাড়া তিনি সকল প্রার্থী ও তাদের সমর্থকদের আচরণ বিধিমালা মেনে চলারও আহ্বান জানান।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫
ছাত্রদলে নতুন নেতৃত্বের অপেক্ষা, ক্লিন ইমেজের নেতৃত্বে জোর
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি
জবি ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে: ভিসিকে প্রকাশ্যে হুঁশিয়ারি
বেনাপোল ইমিগ্রেশনে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আটক