Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩০, ৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:৩৩, ৮ ডিসেম্বর ২০২৫

রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা

ফুয়াদকে লাঞ্ছিতের ঘটনায় গণঅধিকার পরিষদের নিন্দা

ফুয়াদকে লাঞ্ছিতের ঘটনায় গণঅধিকার পরিষদের নিন্দা
ছবি: সংগৃহীত

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে লাঞ্ছিত করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে গণঅধিকার পরিষদ। সংগঠনের নেতৃবৃন্দ এ ঘটনাকে ‘নোংরা ও সহিংস রাজনৈতিক সংস্কৃতির নগ্ন প্রকাশ’ বলে উল্লেখ করেছেন এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

রোববার (৭ ডিসেম্বর) এক বিবৃতিতে গণঅধিকার পরিষদ জানায়, স্বৈরাচারবিরোধী আন্দোলনে ব্যারিস্টার ফুয়াদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় তার সাহসী অবস্থান সরকারকে অস্থির করে তুলেছিলো। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পর সংস্কার, বিচারপ্রক্রিয়া ও নির্বাচন নিয়ে তার ভূমিকা ছিলো ব্যতিক্রমী ও প্রভাবশালী। এমন একজন জাতীয় নেতার ওপর হামলা শুধু উদ্বেগজনকই নয়, বরং দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্যও অশনি সংকেত।

নেতৃবৃন্দ বলেন, এ কাপুরুষোচিত হামলা আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তৈরি অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলেছে। রাজনৈতিক মতবিনিময় ও সমালোচনা গণতান্ত্রিক সৌন্দর্যের অংশ হলেও তা থেকে অসন্তুষ্ট হয়ে জাতীয় নেতাদের ওপর হামলা চালানো নির্বাচনকে উৎসবমুখর পরিবেশ থেকে দূরে ঠেলে দেবে।

বিবৃতিতে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের পর এমন সহিংস রাজনৈতিক আচরণ কোনোভাবেই মেনে নেয়া যায় না। গণতান্ত্রিক চর্চায় সহিংসতার স্থান নেই।

গণঅধিকার পরিষদের নেতারা ব্যারিস্টার ফুয়াদের ওপর হামলায় জড়িতদের তাৎক্ষণিক গ্রেফতার, কঠোর শাস্তি এবং সকল রাজনৈতিক নেতার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫
ছাত্রদলে নতুন নেতৃত্বের অপেক্ষা, ক্লিন ইমেজের নেতৃত্বে জোর
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি
জবি ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে: ভিসিকে প্রকাশ্যে হুঁশিয়ারি
বেনাপোল ইমিগ্রেশনে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আটক