Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫০, ২ ফেব্রুয়ারি ২০২৬

গণজোয়ারে আতঙ্কিত মাফিয়া গোষ্ঠী বিলবোর্ড ছিঁড়ে ফেলছে: নাহিদ

গণজোয়ারে আতঙ্কিত মাফিয়া গোষ্ঠী বিলবোর্ড ছিঁড়ে ফেলছে: নাহিদ
ছবি: সংগৃহীত

ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, গণজোয়ারে তার বিপুল সমর্থন দেখে আতঙ্কিত একটি মাফিয়া গোষ্ঠী পরিকল্পিতভাবে তার নির্বাচনী ব্যানার ও বিলবোর্ড ছিঁড়ে ফেলছে।

নাহিদ ইসলাম বলেন, শাপলা কলির অগ্রযাত্রা থামাতে প্রতিপক্ষ প্রাণপণ চেষ্টা চালাচ্ছে, তবে জনগণের রায় কোনওভাবেই বদলাতে পারবে না।

তিনি জানান, রোববার রাতে ঢাকা-১১ আসনের ২৩ নম্বর ওয়ার্ডের নূরবাগ মসজিদের পাশে স্থাপিত তার নির্বাচনী বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। নাহিদ বলেন, ভয়বশত তাদের এ সহিংস ও ধ্বংসাত্মক আচরণ প্রমাণ করে, মাঠে তার পক্ষে জনসমর্থন বাড়ছে এবং প্রতিপক্ষ সে বাস্তবতাকে মেনে নিতে পারছে না।

তিনি এ ধরনের কর্মকাণ্ডকে ন্যাক্কারজনক উল্লেখ করে নিন্দা জানান এবং বলেন, যারা ব্যানার-বিলবোর্ড ছিঁড়ে ফেলছে, তারা ভুল পথে রয়েছে।

নাহিদ ইসলাম আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাড্ডা, ভাটারা ও রামপুরার মানুষ ভোটের মাধ্যমে এসব অপচেষ্টার জবাব দেবেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, চূড়ান্ত ফলাফলই প্রমাণ করবে কার পক্ষে এ আসনের জনগণ রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল