Sobar Desh | সবার দেশ যশোর প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৬, ৩ ফেব্রুয়ারি ২০২৬

মা-বোনদের জন্য এদের দরদ নেই —৭১ সালেই প্রমাণিত: তারেক রহমান

মা-বোনদের জন্য এদের দরদ নেই —৭১ সালেই প্রমাণিত: তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা নারীদের অসম্মান করে কুরুচিপূর্ণ ও অশালীন ভাষায় কথা বলে, তারা কখনোই দেশদরদী বা জনদরদী হতে পারে না। তিনি বলেন, ১৯৭১ সালে এ গোষ্ঠীর ভূমিকার কারণেই লক্ষ লক্ষ মা-বোন নির্যাতনের শিকার হয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, সম্প্রতি একটি রাজনৈতিক দলের নেতা নারীদের কর্মসংস্থান নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে যারা অবমাননা করে এবং অশালীন ভাষায় গালিগালাজ করে, তারা দেশের কল্যাণে কাজ করতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

প্রতিপক্ষ দলের এক নেতার বিতর্কিত মন্তব্যের পর ‘আইডি হ্যাক’ হওয়ার ব্যাখ্যাকে মিথ্যাচার আখ্যা দেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, তীব্র সমালোচনার মুখে তারা এখন আইডি হ্যাক হওয়ার কথা বলছে, অথচ বিশেষজ্ঞদের মতে এ ধরনের দাবি বিশ্বাসযোগ্য নয়।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের সিনিয়র নেতা প্রকাশ্যে জনগণের সামনে মিথ্যা বলছেন। যারা অনায়াসে মিথ্যা বলে, তারা কখনোই দেশের মঙ্গল করতে পারে না।

তারেক রহমান বলেন, যে দল নারীদের ঘরের ভেতরে আটকে রাখতে চায়, সে দলের নারী কর্মীরাই আবার ঘর থেকে বের হয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। নারী কর্মীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের নেতাদের ভাষা ও মানসিকতা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।

ইসলামের উদাহরণ টেনে তিনি বলেন, যারা ইসলামের কথা বলে নারীদের অবমাননা করে, তারা প্রকৃত ইতিহাস ভুলে যাচ্ছে। তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্ত্রী বিবি খাদিজা (রা.) ছিলেন একজন সফল ব্যবসায়ী ও কর্মজীবী নারী। তারেক রহমানের ভাষ্য অনুযায়ী, এ দলের রাজনৈতিক পূর্বসূরীরাই ১৯৭১ সালেও মা-বোনদের অসম্মানিত করেছে। ফলে তাদের হাতে নারী সমাজ ও দেশের মানুষ নিরাপদ নয়।

বিএনপি চেয়ারম্যান অভিযোগ করেন, নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে কাজ করছে। ভোটাধিকার রক্ষায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দীর্ঘ বছর পর জবাব দেয়ার সময় এসেছে। ১২ তারিখ ব্যালটের মাধ্যমে আপনারা আপনাদের অধিকার ফিরিয়ে নেবেন, ইনশাআল্লাহ।

নারী কল্যাণ প্রসঙ্গে তারেক রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নারী শিক্ষার প্রসারে মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। সে ধারাবাহিকতায় বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারের গৃহিণীদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেয়া হবে, যার মাধ্যমে প্রতি মাসে রাষ্ট্রীয় সহায়তা দেয়া হবে।

যশোর অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, এখানকার ফুল চাষ আধুনিকায়ন করে বিদেশে রফতানির উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো পুনরায় চালু করে আখচাষিদের উন্নয়ন এবং দেশকে চিনি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার পরিকল্পনার কথাও জানান তিনি।

বক্তব্যের শেষাংশে ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে জনসভা প্রাঙ্গণ মুখরিত করে তোলেন বিএনপি চেয়ারম্যান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারতের তৈরি ম্যালওয়্যার বঙ্গভবনের মেইলের মাধ্যমে ছড়ানো হয়
সুদানে সেনাবাহিনী ও আরএসএফের রক্তক্ষয়ী সংঘাত তীব্রতর
প্যারিসে এক্স কার্যালয়ে তল্লাশি ও ইলন মাস্ককে তলব
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, বঙ্গভবনের আইসিটি কর্মকর্তা
বন্দুকধারীর গুলিতে নিহত গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ দেয়া বিএনপির মুদ্রাদোষ: রেজাউল করিম
ইরানে সরকারবিরোধী আন্দোলনে জড়িত ১৩৯ বিদেশি গ্রেফতার
গায়ক নোবেলসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
৬৫০ টাকায় গরুর মাংস ও ৮ টাকায় ডিম দেবে সরকার
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে ডিবির অভিযান
বিএনপির দাবিতে ভোটকেন্দ্রে বিএনসিসি বাতিল
ক্যানসার প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের আহ্বান
শার্শায় ধলদা হাইস্কুল মাঠে ধানের শীষের বিশাল জনসভা
অ্যাপেই মিলবে ভোটকেন্দ্র ও প্রার্থীদের সব তথ্য
জামায়াত প্রার্থীকে আলটিমেটাম এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের
এস আলমের মামলা লড়ছে ব্রিটিশ ল ফার্ম, ঘণ্টায় খরচ দেড় লাখ টাকা
নওগাঁয় বিএনপি–জামায়াতের নির্বাচনী সংঘর্ষ, আহত ১০
আওয়ামী লীগের এ অঞ্চলের দায়িত্ব নিলাম: নুর
জামায়াতের আরও একটি অ্যাকাউন্ট হ্যাকের দাবি