Sobar Desh | সবার দেশ নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৬, ৩০ জানুয়ারি ২০২৬

ভোটের লড়াইয়ে থাকার বার্তা 

পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নাই: তারেক রহমান

পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নাই: তারেক রহমান
ছবি: সংগৃহীত

হুট করে প্লেনে চড়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কোনও পরিকল্পনা বিএনপির নেই বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের সমর্থন থাকায় দীর্ঘদিন নির্যাতন-নিপীড়নের পরও বিএনপি টিকে আছে এবং ভবিষ্যতেও জনগণকে সঙ্গে নিয়েই রাজনীতি করবে দলটি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নওগাঁ শহরের এটিএম মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই। বিএনপির সঙ্গে জনগণ ছিলো বলেই গত ১৭ বছর নানা অত্যাচার-নির্যাতনের মধ্যেও বিএনপি টিকে আছে। তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।

তিনি অভিযোগ করে বলেন, এক পক্ষ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে। আবার আরেকটি পক্ষ অতীতে তাদের সঙ্গে ছিলো এবং এখনও গোপনে ষড়যন্ত্র চালাচ্ছে। তিনি ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ২০০৮ সালের মতো খালি বাক্স ভরা বাক্সে দেখানোর চেষ্টা যেন না হয়, সেজন্য ব্যালট বাক্স পাহারা দিতে হবে।

দেশের উন্নয়ন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, গত ১৬ বছরে সাধারণ মানুষের ভাগ্যের উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় গেলে গ্রামীণ উন্নয়ন, নারী নিরাপত্তা ও মানুষের মৌলিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। মেগা প্রকল্পের সমালোচনা করে তিনি বলেন, মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি।

কৃষকদের জন্য বিভিন্ন প্রতিশ্রুতিও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করা হবে এবং পর্যায়ক্রমে কৃষকদের কৃষি কার্ড দেয়া হবে, যার মাধ্যমে বীজ ও সার সরবরাহ সহজ করা হবে। নওগাঁ অঞ্চলে আম সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন এবং কৃষিপণ্য পরিবহনে রেল ব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দেয়া হবে বলে জানান তিনি।

নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে মাসিক স্বাস্থ্যসেবা সুবিধা দেয়া হবে। গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদার করতে স্থানীয় হেলথ কেয়ার ব্যবস্থা গড়ে তোলার কথাও বলেন তিনি।

শিক্ষিত বেকারদের উদ্দেশে তিনি বলেন, শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়াই নয়, খেলাধুলা ও আইটি খাতেও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। বিদেশি বিনিয়োগ আনার মাধ্যমে আইটি খাতে নতুন কর্মসংস্থান তৈরির কথাও উল্লেখ করেন তিনি।

নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতারা বক্তব্য দেন। এতে নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

নির্বাচনী প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে উত্তরের জেলা নওগাঁ সফর করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল