Sobar Desh | সবার দেশ বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৭, ৩০ জানুয়ারি ২০২৬

বগুড়ার মঞ্চে মানবিক রাষ্ট্রের রূপরেখা দিলেন বিএনপি চেয়ারম্যান

আত্মমর্যাদা নিয়ে বাঁচার দেশ গড়তে হবে: তারেক রহমান

আত্মমর্যাদা নিয়ে বাঁচার দেশ গড়তে হবে: তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আত্মমর্যাদাভিত্তিক একটি রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে বলেছেন, এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে প্রতিটি মানুষ মর্যাদা নিয়ে বাঁচতে পারে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে বগুড়া শহরের একটি হোটেলে সিএসএফ গ্লোবালের আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, দেশে এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে প্রতিটি নাগরিক নিজের সম্মান নিয়ে বাঁচতে পারবে। তিনি বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সক্ষমতা বিকাশে রাষ্ট্র, সমাজ ও রাজনীতির সব স্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও বলেন, অনেক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর ভেতরে এমন প্রতিভা রয়েছে যা যথাযথ সুযোগ পেলে দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারে। তাই তাদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি রাষ্ট্র গঠনেরও অংশ।

অনুষ্ঠানে ডা. জোবাইদা রহমান বলেন, মানবিক মূল্যবোধভিত্তিক উন্নয়ন ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয়। আগামীর বাংলাদেশ গঠনে বিএনপি মানবিকতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নীতিতে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিন অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন ১০ জন শিশুকে হুইলচেয়ার প্রদান করা হয়।

উল্লেখ্য, সিএসএফ গ্লোবাল একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা, পুনর্বাসন ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করে। সংস্থাটির লক্ষ্য হলো এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে প্রতিবন্ধী শিশুরা সমান সুযোগ পায়। 

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে জনগণের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ জোরদার করার কৌশল হিসেবে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
বিএনপি মুখে এক, কাজে আরেক: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার
তারেক রহমানকে ’সম্মানজনক অভ্যর্থনা’ দেয়ার বার্তা ভারতের
প্যারোলে মুক্তি, স্বামীকে শেষ বিদায় দীপু মনির
পাকিস্তান হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী গুঁড়িয়ে দিলো দিল্লি
মির্জা ফখরুলের আবেগঘন ‘জিন্দাবাদ’ পোস্ট, সারজিসের মন্তব্য
সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি-ডপলার জনমত জরিপ
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল
ব্রাজিলে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩
গুলিবিদ্ধ হওয়ার কথা কাউকে বলবেন না-জুলাই শহীদের বাবাকে চিকিৎসক
কোলকাতা অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির ৪ জনই একই পরিবারের
হান্নান মাসউদের এমপি পদ নিয়ে রিট
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহে সংকট
যৌনপল্লি যশোরে এইচআইভি ঝুঁকি বাড়লেও সুরক্ষায় ঘাটতি
ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও: ইরান
সপরিবারে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে বিরোধীদলীয় নেতা