Sobar Desh | সবার দেশ সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৮, ১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০০:৫৮, ১ ফেব্রুয়ারি ২০২৬

বিভ্রান্তকারীদের ‘গুপ্ত’ বলে চিহ্নিত করার আহ্বান তারেক রহমানের

বিভ্রান্তকারীদের ‘গুপ্ত’ বলে চিহ্নিত করার আহ্বান তারেক রহমানের
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনে অনেকেই সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। এ ধরনের লোকদের দেখামাত্র ‘গুপ্ত’ বলে চিহ্নিত করার আহ্বান জানান তিনি। তার ভাষায়, যারা গত ১৬ বছর জনগণের পাশে ছিলো না, বরং ক্ষমতাসীনদের সঙ্গে মিশে ছিল, তারাই এখন নতুন করে বিভ্রান্তি ছড়াতে মাঠে নামবে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলীতে বিসিক শিল্প পার্ক এলাকায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, 

অনেকেই আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা বিভ্রান্ত করতে আসবে, দেখামাত্র বলবেন—তোমরা গুপ্ত। কারণ গত ১৬ বছর আমরা তাদের দেখি নাই। তারা ছিলো তাদের সঙ্গে, যারা ৫ তারিখে পালিয়ে গেছে।

সমাবেশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, আজ তিনি চাইলে প্রতিপক্ষের বিরুদ্ধে অনেক কথা বলতে পারতেন, কিন্তু তাতে জনগণের কোনো লাভ হতো না। দেশের মানুষ এখন জানতে চায়, কোন রাজনৈতিক দল দেশ ও জনগণের জন্য কী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

আরও পড়ুন <<>> বছরের পর বছর গুপ্ত থাকা লোকেরাই আজ মজলুমদের ‘গুপ্ত’ বলে

তারেক রহমান বলেন, বিএনপি জনগণের সামনে সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরেছে। তার দাবি, বর্তমান সময়ে বিএনপিই একমাত্র রাজনৈতিক দল, যার বাস্তব অভিজ্ঞতা আছে কীভাবে দেশকে সুশৃঙ্খলভাবে সামনে এগিয়ে নেয়া যায়।

তিনি আরও বলেন, সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে, যাতে কোনও ষড়যন্ত্র করে আবার মানুষের ভোটাধিকার কেড়ে নিতে না পারে। গত ১৬ বছরে যারা অধিকার আদায়ের সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন, তাদের ত্যাগ যেন কোনও ষড়যন্ত্রে আবার স্তব্ধ হয়ে না যায়, সে বিষয়েও সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল