Sobar Desh | সবার দেশ খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৯, ২ ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অসম্মানকারীর হাতে দেশ নিরাপদ নয়: তারেক রহমান

নারীদের অসম্মানকারীর হাতে দেশ নিরাপদ নয়: তারেক রহমান
ছবি: সংগৃহীত

যে রাজনৈতিক শক্তি নারীদের অসম্মান করে, যাদের কাছে মানুষের মর্যাদা ও আত্মসম্মানের কোনো মূল্য নেই—তাদের হাতে দেশ কখনোই নিরাপদ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের প্রভাতী স্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দুই দিন আগে একটি রাজনৈতিক দলের নেতা কর্মসংস্থানে নিয়োজিত নারীদের উদ্দেশে এমন কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছেন, যা উচ্চারণ করতেও লজ্জা লাগে। এমন বক্তব্য শুধু নারীদের নয়, পুরো দেশের জন্যই কলঙ্কজনক।

তিনি বলেন, নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর উচিত জনগণের সামনে তাদের লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরা। কিন্তু একটি দল স্পষ্টভাবে দেখাচ্ছে, তারা কীভাবে নারীদের ঘরের মধ্যে বন্দি করে রাখতে চায়। ওই দলের নেতা প্রকাশ্যেই বলেছেন, তারা কোনওভাবেই নারী নেতৃত্বে বিশ্বাস করেন না।

বিএনপি চেয়ারম্যান বলেন, এ দেশের অধিকাংশ খেটেখাওয়া পরিবারের নারীরা সংসারের আয়ের জন্য কোনও না কোনওভাবে কাজ করেন। শুধু পোশাকশিল্পেই প্রায় ৪০ লাখ নারী শ্রমিক কাজ করছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত—সব পরিবারের নারীরা স্বামীর পাশাপাশি কাজ করে সংসার চালাচ্ছেন। অথচ সে নারীদেরই আজ প্রকাশ্যে অপমান করা হচ্ছে।

তিনি আরও বলেন, যারা ইসলাম কায়েমের কথা বলেন, তারা ভুলে যান—নবী করিম (সা.)-এর সহধর্মিণী হজরত বিবি খাদিজা (রা.) ছিলেন একজন সফল নারী ব্যবসায়ী। অথচ ওই রাজনৈতিক দল নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে আটকে রাখতে চায়। তারা ক্ষমতায় এলে কী ধরনের আচরণ করবে, তার নজির ইতিহাসে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান অভিযোগ করেন, সমালোচনার মুখে পড়ে ওই রাজনৈতিক দল আইডি হ্যাক হওয়ার অজুহাত দিচ্ছে। কিন্তু বিশেষজ্ঞরা জানিয়েছেন, এভাবে আইডি হ্যাক হওয়ার সুযোগ নেই। নির্বাচনের আগে জনগণের সামনে মিথ্যাচার করে তারা নিজেদের প্রকৃত চরিত্র প্রকাশ করছে।

তিনি বলেন, যারা নারীদের অসম্মান করে, যারা মিথ্যার আশ্রয় নেয় এবং যারা জনগণের ভোটাধিকার হরণ করেছে—তারা কখনও দেশপ্রেমিক বা জনদরদি হতে পারে না। এসব বিষয়ে দেশের মা-বোনদের সচেতন হয়ে ভাবতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

জনসভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় জনসভায় খুলনা ও আশপাশের জেলার বিএনপির বিভিন্ন আসনের প্রার্থীরা বক্তব্য দেন।

এর আগে সকাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে জনসভার কার্যক্রম শুরু হয়। প্রায় দুই দশক পর খুলনায় এটি তারেক রহমানের সফর বলে জানানো হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিএনপি মুখে এক, কাজে আরেক: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার
তারেক রহমানকে ’সম্মানজনক অভ্যর্থনা’ দেয়া বার্তা ভারতের
প্যারোলে মুক্তি, স্বামীকে শেষ বিদায় দীপু মনির
পাকিস্তান হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী গুঁড়িয়ে দিলো দিল্লি
মির্জা ফখরুলের আবেগঘন ‘জিন্দাবাদ’ পোস্ট, সারজিসের মন্তব্য
সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি-ডপলার জনমত জরিপ
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল
ব্রাজিলে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩
গুলিবিদ্ধ হওয়ার কথা কাউকে বলবেন না-জুলাই শহীদের বাবাকে চিকিৎসক
কোলকাতা অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির ৪ জনই একই পরিবারের
হান্নান মাসউদের এমপি পদ নিয়ে রিট
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহে সংকট
যৌনপল্লি যশোরে এইচআইভি ঝুঁকি বাড়লেও সুরক্ষায় ঘাটতি
ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও: ইরান
সপরিবারে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে বিরোধীদলীয় নেতা
পুলিশকে ‘ম্যানেজ’ করে মুক্ত হচ্ছেন নিষিদ্ধ আ.লীগ নেতারা!