Sobar Desh | সবার দেশ সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৪, ৩১ জানুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে জনসভায় দেশ গড়ার আহ্বান বিএনপি চেয়ারম্যানের

আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি: তারেক রহমান

আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি: তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আন্দোলন করে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, এখন সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার কাজে মনোযোগ দেয়ার। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, সামনে অনেক দায়িত্ব ও কাজ রয়েছে। বিশেষ করে কৃষক ও যুবসমাজের পাশে দাঁড়ানোর ওপর তিনি গুরুত্ব দেন। তিনি বলেন, কৃষকরা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দিন কাটান, ফসল উৎপাদনে কঠোর পরিশ্রম করেন। তাই তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। একইভাবে দেশের যুবসমাজকে শক্তি ও সম্ভাবনায় পরিণত করতে তাদের পাশে দাঁড়ানো জরুরি বলে মন্তব্য করেন তিনি।

জনসভায় যোগ দিতে তারেক রহমান বগুড়া থেকে সড়কপথে সিরাজগঞ্জে পৌঁছান। তাকে এক নজর দেখতে সকাল থেকেই সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী পাবনা জেলা থেকে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী সমাবেশস্থলে জড়ো হন। বেলা ১২টার মধ্যেই বিসিক শিল্প পার্ক এলাকা এবং আশপাশের সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয়।

নেতা-কর্মীদের বিপুল উপস্থিতিতে জনসভাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। বক্তৃতাকালে তারেক রহমান দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং গণতন্ত্র, অর্থনীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অঙ্গীকারের কথা তুলে ধরেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল