Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৮, ৩ ফেব্রুয়ারি ২০২৬

মর্যাদা লঙ্ঘন করে কোনও সুবিধা গ্রহণ করা হবে না

ফ্যামিলি কার্ড নয়, আমার মায়ের মর্যাদা আগে: শফিকুর রহমান

ফ্যামিলি কার্ড নয়, আমার মায়ের মর্যাদা আগে: শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এক হাতে ফ্যামিলি কার্ড আর অন্য হাতে মায়ের মর্যাদা লাঞ্ছিত করা—এটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। তিনি বলেন, রাখ তোদের ফ্যামিলি কার্ড, আমার মায়ের মর্যাদা আগে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম নগরের বন্দর স্কুল ও কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, দেশের যুবসমাজ যে আন্দোলনে যুক্ত হয়েছে, তা ছিলো ন্যায্য দাবির ভিত্তিতে। যারা এ আন্দোলনকে ন্যায়বিচারের প্রশ্ন হিসেবে দেখেছে, তারা সঠিক পথেই ছিলো বলে মন্তব্য করেন তিনি। ন্যায্যতা অস্বীকার করলে তার পরিণতি এড়ানো যাবে না বলেও সতর্ক করেন জামায়াত আমির। তিনি বলেন, মায়ের মর্যাদায় আঘাত এলে তা কোনোভাবেই সহ্য করা হবে না।

যুবসমাজের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, যুবকদের বেকার ভাতা দিয়ে সম্মানহানি করা হবে না। বরং প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের দেশের উন্নয়ন ও নির্মাণ কাজে যুক্ত করা হবে। দেশের ভবিষ্যৎ পরিচালনায় যুবসমাজকে নেতৃত্বের জায়গায় দেখতে চান বলেও জানান তিনি।

নারীর নিরাপত্তা বিষয়ে শফিকুর রহমান বলেন, ঘর, পথ ও কর্মস্থলে নারীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। নারীর মর্যাদা রক্ষা না হলে কোনও উন্নয়নই টেকসই হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, দলটি কোনও একটি রাজনৈতিক দলের বিজয়ের জন্য কাজ করছে না। বরং দেশের প্রায় ১৮ কোটি মানুষের মুক্তি ও কল্যাণ নিশ্চিত করাই তাদের রাজনৈতিক লক্ষ্য। এ লক্ষ্য অর্জন ছাড়া রাজনীতির পূর্ণতা আসে না বলেও তিনি উল্লেখ করেন।

আগামী ১২ ফেব্রুয়ারির গণভোট প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, এ ভোট জুলাইয়ের চেতনাকে ধারণ করার একটি সুযোগ। তিনি আশা প্রকাশ করেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটই বিজয়ী হবে।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী কাউকে অপমান করার রাজনীতি করে না। সব রাজনৈতিক দলকে নিজ নিজ পথে রাজনীতি করার সুযোগ দেয়া হচ্ছে বলেও তিনি জানান।

চট্টগ্রাম বন্দর নিয়ে বক্তব্যে তিনি বলেন, এ বন্দর কোনও গোষ্ঠী বা বিশেষ স্বার্থের জন্য ব্যবহার করা হবে না। ভবিষ্যতে বন্দরকে জনগণের কল্যাণে ব্যবহারের অঙ্গীকার করে তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ গড়ার কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল