Sobar Desh | সবার দেশ লক্ষীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৫, ৩০ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:০৬, ৩০ জানুয়ারি ২০২৬

‘হ্যাঁ’ ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠার প্রত্যাশা: জামায়াত আমির

‘হ্যাঁ’ ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠার প্রত্যাশা: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ তারিখ ‘হ্যাঁ’ ভোট এবং ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীদের বিজয়ের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। তার দাবি, ন্যায় ও ইনসাফের পক্ষে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, জনগণের উত্তাল সমুদ্র দেখে অনেকে ভয় পাচ্ছে। আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই যেখানে শিশু থেকে প্রবীণ—সবাই সমান বিচার পাবে। প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের সকল নাগরিক আইনের চোখে সমান হবে। কোনও অপরাধীর জন্য দায়মুক্তি থাকবে না।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে—যা ন্যায়বিচার, অর্থনৈতিক মুক্তি, দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূল এবং বেকারত্ব মোকাবিলার পক্ষে নতুন দিক নির্দেশনা দেবে।

অতীতের দুর্নীতি ও অর্থ পাচার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে সে অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনা হবে।

সভায় তিনি লক্ষ্মীপুর-১ আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী মাহবুব আলম, লক্ষ্মীপুর-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রুহুল আমিন ভুঁইয়া, লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী রেজাউল করিম এবং লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী হাফিজ উল্যাহর হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন।

জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এটিএম মাসুম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি আতিকুর রহমান, ঢাকসুর ভিপি সাদিক কায়েম, শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুতাসিম বিল্লাহ সাহেদী, জাকসুর জিএস মাজহারুল ইসলাম ও চাকসুর জিএস সাঈদ বিন হাবিব।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ