Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৪, ২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০০:১৪, ২ ফেব্রুয়ারি ২০২৬

হ্যাকারদের শনাক্ত করা হয়েছে, মুখোশ উন্মোচন করা হবে: জামায়াত আমির

হ্যাকারদের শনাক্ত করা হয়েছে, মুখোশ উন্মোচন করা হবে: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার সোশ্যাল মিডিয়া এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল হ্যাক করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নোংরা ও আপত্তিকর পোস্ট করা হয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করা হয়েছে এবং শিগগিরই জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করা হবে বলে জানান তিনি।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৫ আসনে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত তরুণদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে চায়। তিনি বলেন, তরুণরা সামনে থেকে নেতৃত্ব দেবে আর অভিজ্ঞ মুরুব্বীরা পেছন থেকে সাহস ও দিকনির্দেশনা দেবেন। জামায়াত ক্ষমতায় এলে কেউ কোনও অপরাধ করে পার পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরও বলেন, দেশে সমতার ভিত্তিতে রাষ্ট্র গড়ে তোলা হবে। কোনও নারীকে হেনস্তা করা হবে না এবং চাঁদাবাজির বিরুদ্ধে জামায়াতের থাকবে কঠোর জিরো টলারেন্স নীতি।

রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে জামায়াত আমির বলেন, একদল রাজনৈতিক শক্তি ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের হাতে দেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেন তিনি। পরাজয় নিশ্চিত জেনে একটি দলের আচরণ অস্থির হয়ে উঠেছে বলেও দাবি করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ১২ তারিখ জনগণ ইনসাফের পক্ষে রায় দেবে।

এর আগে একই দিন দুপুরে জামালপুরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, এ নির্বাচন গত ৫৪ বছরে ফ্যাসিবাদী রাজনীতি তৈরির জন্য দায়ী পুরোনো রাজনৈতিক ধারা থেকে বেরিয়ে আসার নির্বাচন। তার ভাষায়, এটি বস্তাপচা রাজনীতির কবর রচনার সুযোগ।

উল্লেখ্য, শনিবার বিকেলে ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে একটি অবমাননাকর পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, হ্যাকিংয়ের মাধ্যমে ওই পোস্টটি দেয়া হয়েছিলো এবং সেটির সঙ্গে দল বা জামায়াত আমিরের কোনো সংশ্লিষ্টতা নেই।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ