Sobar Desh | সবার দেশ কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৩, ২ ফেব্রুয়ারি ২০২৬

কক্সবাজারে জামায়াত আমির

জামায়াত নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই

জামায়াত নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি শুধু জামায়াতের বিজয় চান না, বরং দেশের ১৮ কোটি মানুষের বিজয় চান। সবার বিজয় নিশ্চিত হলে তাতেই তিনি নিজেকে অন্তর্ভুক্ত মনে করবেন বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে কক্সবাজারে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, জামায়াত বিজয়ী হলে কুতুবদিয়ার মানুষ মন্ত্রী পাবে। এ সময় উপস্থিত জনগণের উদ্দেশে তিনি বলেন, এখন আপনারাই ঠিক করুন—এমপি চান, না মন্ত্রী চান।

যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব তরুণদের হাতেই তুলে দেয়া হবে। তিনি দাবি করেন, যারা ‘না’-এর পক্ষে অবস্থান নিচ্ছে, তারা আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চায়।

ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াত ক্ষমতায় এলে যারা দেশ থেকে টাকা লুট করে বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। দুর্নীতিবাজদের কাছ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে আনারও অঙ্গীকার করেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ