Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০২:০৮, ৩১ জানুয়ারি ২০২৬

মেয়েদের মাস্টার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করবো: জামায়াত আমির

মেয়েদের মাস্টার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করবো: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে মেয়েদের মাস্টার্স পর্যন্ত বিনা খরচে পড়ালেখার সুযোগ দেয়ার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। পাশাপাশি কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা দেয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কুমিল্লা টাউন হল মাঠে ১১ দলীয় জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের যুবসমাজ বেকার ভাতার জন্য নয়, বরং সম্মান ও অধিকার নিয়ে বেঁচে থাকার জন্য আন্দোলন করেছে। তিনি দাবি করেন, যারা নিপীড়নের শিকার হওয়ার কথা ছিলো, তারা এখন নিপীড়ক হয়ে উঠেছে এবং আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

তিনি বলেন, ক্ষমতায় এলে কুমিল্লাকে বিভাগে উন্নীত করা হবে। এমনকি ক্ষমতায় না এলেও এ দাবি বাস্তবায়নে রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করা হবে। পাশাপাশি কুমিল্লা বিমানবন্দরকে পূর্ণাঙ্গভাবে সচল করা এবং কুমিল্লা ইপিজেডকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কথাও উল্লেখ করেন তিনি।

রাজনীতির প্রসঙ্গে জামায়াত আমির বলেন, তাদের দল প্রতিশোধের রাজনীতি করে না। তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দলটি কারও বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার ঘোষণা দেয়নি এবং শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, দেশে চাঁদাবাজি বেড়েছে এবং ব্যবসায়ী থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীরাও এর শিকার হচ্ছেন। দীর্ঘ সময় ধরে নির্যাতনের শিকার হলেও দল দেশ ছাড়েনি বলেও উল্লেখ করেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভোটের আগে ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে, তবে অন্যায়ের কাছে মাথা নত করা হবে না। মা-বোনদের সম্মান রক্ষায় যুবসমাজকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জাগপার সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ডাকসু ভিপি সাদিক কায়েম, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহসহ ১১ দলীয় জোটের নেতারা বক্তব্য দেন।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৫ আগস্ট প্রাণনাশের শঙ্কায়ও দায়িত্বে ছিলাম: সাহাবুদ্দিন চুপ্পু
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি নাহিদ ইসলামের
বিয়ের খাবার নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১০
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করলো পুলিশ
বিএনপি আইসিইউতে গেলে আমি বাঁচাই: রুমিন ফারহানা
ইতালি বিমানবন্দরে ২৬০ যাত্রী নিয়ে আটকা ঢাকাগামী বিমান
হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
মিরপুরে বিএনপি নেতাকে গুলি করলো যুবলীগ
পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির দ্বার উন্মুক্ত
নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
সরকারের ব্যর্থতায় দিল্লিতে প্রেস ব্রিফিং করেছেন হাসিনা: নাহিদ
বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের হাই অ্যালার্ট
ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলায় নিহত ৫৮
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি
বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন