Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৪, ৩ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা-৯ এ অনেস্ট রাজনীতির আহ্বান

তাসনিম জারার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

তাসনিম জারার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাসনিম জারা। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তিনি এরই মধ্যে ছয় দফা ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে গ্যাসসংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও কোটা বাতিলের মতো প্রতিশ্রুতি রয়েছে।

তবে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচনি প্রচারণা নিয়ে দুঃসংবাদ জানান তাসনিম জারা। তিনি অভিযোগ করেন, তার নির্বাচনি ব্যানার ও ফেস্টুন কে বা কারা ছিঁড়ে ফেলেছে। একই জায়গায় পরে অন্য প্রার্থীর মার্কাসহ নতুন ব্যানার টানানো হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে তাসনিম জারা বলেন, যেখানে যেখানে আমাদের ব্যানার ছিলো, সে জায়গাগুলোতে এখন কার ব্যানার ঝুলছে তা এলাকার মানুষ নিজেরাই দেখছেন। তিনি জানান, এ ঘটনার পরও তারা নির্বাচনী আচরণবিধি মেনেই আবার সাদাকালো কাপড়ের ব্যানার টানানোর উদ্যোগ নিচ্ছেন।

তিনি প্রতিপক্ষের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, আপনারা বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার এ সংস্কৃতি পরিহার করুন। মানুষকে অনেস্ট রাজনীতির কথা বলুন। তবে অনেস্ট রাজনীতি একা করা যায় না, নেতা-কর্মীদেরও অনেস্ট হতে হয়।

তাসনিম জারা আরও বলেন, শুধু বক্তব্য দিলেই হবে না, নেতা-কর্মীদেরও নিয়ন্ত্রণে রাখতে হবে। তিনি সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রতি নেতা-কর্মীদের সামলানোর আহ্বান জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা