Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৮, ৩ জানুয়ারি ২০২৬

তাসনিম জারার মনোনয়ন বাতিল, আপিলের ঘোষণা

তাসনিম জারার মনোনয়ন বাতিল, আপিলের ঘোষণা
ছবি: সংগৃহীত

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করবেন বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হওয়া ঢাকার ২০টি আসনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়ন অবৈধ ঘোষণা করেন।

মনোনয়ন বাতিলের কারণ ব্যাখ্যা করে তাসনিম জারা বলেন, তার মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থকের স্বাক্ষর সংক্রান্ত জটিলতা রয়েছে। তিনি জানান, একজন স্বাক্ষরকারী জানতেন তিনি ঢাকা-৯ আসনের ভোটার। তবে তিনি যে বাস্তবে এ আসনের ভোটার নন, তা জানার কোনও সুযোগ ছিলো না।

আরেক স্বাক্ষরকারীর বিষয়ে তাসনিম জারা বলেন, তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্রের কপিতে ওই ব্যক্তিকে ঢাকা-৯ আসনের ভোটার হিসেবেই দেখানো হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তিনি এ আসনের ভোটার নন বলে দাবি করা হচ্ছে।

তিনি বলেন, স্বাক্ষরকারী দুজনই বিশ্বাস করতেন যে তারা ঢাকা-৯ আসনের ভোটার এবং সে অনুযায়ী স্বাক্ষর দিয়েছেন। কিন্তু নির্বাচন কমিশন ভোটারদের আসন শনাক্ত করার জন্য কোনও সহজ বা স্পষ্ট ব্যবস্থা রাখেনি, যার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন জানিয়ে তাসনিম জারা বলেন, তিনি মনে করেন বিষয়টি অনিচ্ছাকৃত ভুল এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে এর সুরাহা হওয়া উচিত।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এখন আপিল শুনানির ফলাফলের দিকেই তাকিয়ে আছে তার রাজনৈতিক ভবিষ্যৎ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ