Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫১, ৩০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:৫৭, ৩০ ডিসেম্বর ২০২৫

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী 

উই হ্যাভ মেড ইট: তাসনিম জারা

উই হ্যাভ মেড ইট: তাসনিম জারা
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা ডা. তাসনিম জারা ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সবুজবাগ থানা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন জমা দেয়ার পর নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে ছবি প্রকাশ করে ডা. তাসনিম জারা লেখেন, ‘উই হ্যাভ মেইড ইট।’ তার এ পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

নির্বাচনী বিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে ডা. তাসনিম জারাকে ঢাকা-৯ আসনের মোট ভোটারের অন্তত ১ শতাংশের সমর্থন সংগ্রহ করতে হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই তিনি প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করে মনোনয়নপত্র জমা দেন।

এর আগে গত শনিবার (২৭ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার খবর প্রকাশ্যে এলে তাতে আপত্তি জানিয়ে দল থেকে পদত্যাগ করেন ডা. তাসনিম জারা। তিনি এনসিপির পক্ষ থেকে ঢাকা-৯ আসনের মনোনীত প্রার্থী ছিলেন। তবে দলীয় পদ ছেড়ে দিলেও নির্বাচনী মাঠ ছাড়ছেন না—এমন ঘোষণা দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নেন তিনি।

ডা. তাসনিম জারার এ সিদ্ধান্ত ঢাকা-৯ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ
‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনে নজর রাখছে ভারত’
পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
কাতার বিমানবন্দরে বিদেশিদের ভিড়, ছড়ালো দেশ ছাড়ার গুজব
আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বিএনপি: নাহিদ ইসলাম
কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের
শিক্ষার্থীদের তালা ভেঙে অবরুদ্ধ ভিসিকে উদ্ধার করলো ছাত্রদল
পারমাণবিক হামলার আশঙ্কা, নাগরিকদের ৫ নির্দেশনা ইরানের
চোখ বেঁধে জামায়াতের বিষয়ে প্রশ্ন করলা কেনো?: মেজর (অব.) আখতার
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
শিক্ষার্থীর মৃত্যুতে উত্তাল সীতাকুণ্ড, মহাসড়ক-রেললাইন অবরোধ
পুলিশকে পিটিয়ে জখম করলো আওয়ামী সন্ত্রাসীরা
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ
জার্মানিতে জেন-জি বিক্ষোভ ঘিরে সহিংসতা, আটক ৩০