Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫০, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১১:৩৭, ৫ ফেব্রুয়ারি ২০২৬

কর্মজীবী মায়েদের জন্য ৫ ঘণ্টা কর্মদিবসের প্রস্তাব: জামায়াত আমির

কর্মজীবী মায়েদের জন্য ৫ ঘণ্টা কর্মদিবসের প্রস্তাব: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কর্মজীবী মায়েদের দৈনিক কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা নির্ধারণ করা হবে এবং বাকি তিন ঘণ্টার জন্য সরকার ভর্তুকি দেবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, পরিবার ও কর্মজীবনের ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ নেওয়া হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে ডা. শফিকুর রহমান একাত্তরের মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি রাষ্ট্র পরিচালনায় জামায়াতের পরিকল্পনা ও অগ্রাধিকারগুলোর কথা তুলে ধরেন।

তিনি জানান, সম্ভাব্য সরকার পরিচালনায় ২৬টি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। ইশতেহারে আটটি ভাগে মোট ৪১টি ভিশন উপস্থাপন করা হয়েছে। ডা. শফিকুর রহমান বলেন, এ ইশতেহার কোনো দলীয় রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি দেশ গঠনের জন্য একটি জীবন্ত দলিল।

ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং মৌলিক অধিকার সংশ্লিষ্ট বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি। কর্মজীবী নারীদের প্রসঙ্গে তিনি বলেন, সন্তান ও পরিবারের দেখভালের সুযোগ নিশ্চিত করতেই কর্মঘণ্টা কমানোর প্রস্তাব করা হয়েছে। পাঁচ ঘণ্টা কাজের বাইরে যে তিন ঘণ্টা থাকবে, সেই সময়ের জন্য সরকার ভর্তুকি দেবে, যাতে নারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন।

যুবসমাজের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, দেশের পিছিয়ে পড়া বর্তমান প্রজন্ম মেনে নেবে না। যুবসমাজের প্রতি রাষ্ট্রের বড় দায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এ দেশের ভবিষ্যৎ গড়তে তাদের দায়িত্ব অবহেলা করা হবে না।

ইশতেহার নিয়ে দেশবাসীর মতামত ও পরামর্শ আহ্বান করে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের কল্যাণে প্রয়োজনে ইশতেহার আরও পরিমার্জন ও উন্নত করা হবে। একই সঙ্গে তিনি বিশ্বের সব সভ্য দেশের সঙ্গে মানবিক, সম্মানজনক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকারও ব্যক্ত করেন।

সবার দেশ/এফও

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল