Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩২, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০০:৩২, ৫ ফেব্রুয়ারি ২০২৬

যারা আমার চরিত্র হনন করেছেন, তাদের ক্ষমা করে দিলাম: জামায়াত আমির

যারা আমার চরিত্র হনন করেছেন, তাদের ক্ষমা করে দিলাম: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে যারা অন্যায়ভাবে চরিত্রহনন করেছেন, তিনি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন। প্রতিশোধের রাজনীতি নয়, বরং ক্ষমা ও নৈতিকতার পথেই তিনি চলতে চান বলে জানান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, গত কয়েক দিন ধরে তার বিরুদ্ধে চারদিক থেকে পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে। বিষয়টিকে তিনি ‘মিসাইল নিক্ষেপ’-এর সঙ্গে তুলনা করেন। তবে তিনি কোনো ধরনের পাল্টা আক্রমণ বা প্রতিশোধের পথে যাবেন না বলে স্পষ্ট করেন। উপস্থিত সবার সামনে তিনি বলেন, যারা সম্পূর্ণ অন্যায়ভাবে তার চরিত্রহনন করেছেন, তাদের সবাইকে তিনি ক্ষমা করে দিয়েছেন।

তিনি আরও বলেন, প্রতিশোধ তার রাজনীতির অংশ নয়। কাউকে ক্ষমা করতে পারলে সমাজও একদিন নিজের ভুলের জন্য ক্ষমা করার সুযোগ দেয়—এ বিশ্বাস থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তার মতে, প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি অতীতে সমাজ ও দেশের বড় ক্ষতি করেছে, আর সেই পথ থেকে বেরিয়ে আসার সময় এখনই।

বক্তব্যে তিনি ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সালের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের পর একটি পরিচ্ছন্ন, নৈতিক ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে জামায়াতে ইসলামী এগোচ্ছে। অতীতের রাজনৈতিক সংস্কৃতি পেছনে ফেলে মেধা, উদ্ভাবন ও আদর্শনির্ভর নেতৃত্বের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার কথা তুলে ধরেন তিনি।

নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এটি জনবান্ধব, ব্যবসাবান্ধব, শান্তিবান্ধব ও শৃঙ্খলাবান্ধব ইশতেহার। ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে কি না—তা দিন, সপ্তাহ, মাস ও বছর ধরে নজরদারি করার অধিকার জনগণের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, গত সাড়ে ১৫ বছরে বিরোধী দল, সুশীল সমাজ, সাংবাদিক, আলেম-ওলামাসহ সমাজের কোনো অংশই নিপীড়নের বাইরে ছিল না। জামায়াত নিজেও নিপীড়নের শিকার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ৫ আগস্টের পর কোনো অবস্থাতেই যেন নিপীড়িতরা জালিমে পরিণত না হয়—সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

শেষে তিনি বলেন, বর্তমান সময়ে কেউ কেউ ব্যক্তিস্বার্থে দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যেন কেউ অন্যায় পথে না হাঁটে—এই অনুরোধও জানান জামায়াতে ইসলামীর আমির।


সবার দেশ/এফও

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল