Sobar Desh | সবার দেশ ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১:০০, ৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০১:০০, ৭ ফেব্রুয়ারি ২০২৬

ফরিদপুর নামেই নতুন বিভাগ হবে: জামায়াত আমির 

ফরিদপুর নামেই নতুন বিভাগ হবে: জামায়াত আমির 
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমে জনগণ যদি তাদের দেশ সেবার সুযোগ দেয়, তাহলে নতুন বিভাগ গঠন করা হবে এবং তা ফরিদপুর নামেই হবে। এ বিভাগ গঠনের পর সেখানে সিটি করপোরেশনও করা হবে। দেশে পূর্বে যেসব বিভাগ হয়েছে, সেগুলো সংশ্লিষ্ট এলাকার নামেই হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় ফরিদপুর-৩ আসনের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে তিনি ফরিদপুর-৩ আসনের জামায়াত প্রার্থী অধ্যাপক মো. আব্দুত তাওয়াবকে জনসাধারণের সামনে পরিচয় করিয়ে দেন। সভার সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা মো. বদরউদ্দীন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের নদীগুলো বাংলাদেশের প্রাণ। কিন্তু দীর্ঘদিন ধরে সেগুলো ধ্বংস করা হয়েছে। যদি সুযোগ পান, তবে নদীগুলোকে আবার জীবিত করা হবে। নদীর জীবন মানেই বাংলাদেশের জীবন।

তিনি যুবকদের বেকার ভাতা দেয়ার পরিবর্তে সম্মানের কাজ দেয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করেন। তার বক্তব্যে বলা হয়, বন্ধ মিল ও কলকারখানা পুনরায় চালু করা হবে এবং নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। কৃষি-সমৃদ্ধ এলাকায় কৃষিভিত্তিক শিল্প ও যেখানে কৃষি নেই সেখানে ইলেকট্রোমেকানিক শিল্প স্থাপনের মাধ্যমে গোটা বাংলাদেশকে শিল্পনগরীতে পরিণত করা হবে।

জামায়াত আমির আরও বলেন, গত সাড়ে ১৫ বছর ধরে আমরা নির্যাতনের শিকার হয়েছি—জেল, জুলুম ও হত্যার। তবুও আমরা দেশ ছেড়ে পালাইনি। আমরা দেশের মানুষকে ভালোবাসি এবং দেশকে ফুলের বাগানের মতো সাজাতে চাই।

রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতি মাথা গরম করার বিষয় নয়, এটি নীতির খেলা। চরিত্র অনুযায়ী রাজনীতিতে আসুন। দেশের মা-বোনেরা যখন ভোট দিতে চায়, তাদের বাধা দেয়া বা হুমকি দেয়া উচিত নয়। তাদের সম্মান করুন।

ডা. শফিকুর রহমান ১২ ফেব্রুয়ারি দুই ব্যালটে ভোট দেয়ার আহ্বান জানান। এছাড়া ফরিদপুর-১ আসনের নির্বাচনী জনসভায় তিনি বলেন, নতুন বাংলাদেশে মানচিত্র বদলাবে না, তবে শাসনব্যবস্থা বদলাবে। কোনও দলীয়, গোষ্ঠীগত বা পারিবারিক সরকার থাকবে না; সরকার হবে দেশের ১৮ কোটি মানুষের।

সভায় ফরিদপুর জেলা জামায়াতের নায়েবে আমির আবু হারিস মোল্লা, ফরিদপুর-১ আসনের প্রার্থী ড. ইলিয়াস মোল্লা, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুফতি সারাফত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ড. ইলিয়াস মোল্লার হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেয়া হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল