Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৮, ৬ ফেব্রুয়ারি ২০২৬

মানুষকেন্দ্রিক অর্থনীতির প্রতিশ্রুতি জামায়াত আমিরের

মানুষকেন্দ্রিক অর্থনীতির প্রতিশ্রুতি জামায়াত আমিরের
ফাইল ছবি

আগামীর অর্থনীতি হবে সাধারণ মানুষের কল্যাণকেন্দ্রিক—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ কোনো দরিদ্র দেশ নয়; বরং গত কয়েক দশকে চরম অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে উন্নয়নের সুফল অল্প কিছু মানুষের হাতে সীমাবদ্ধ হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের সাধারণ পরিবারগুলো প্রতিদিন আকাশছোঁয়া দ্রব্যমূল্য ও বেকারত্বের চাপে কঠিন সময় পার করছে। এ বাস্তবতায় জামায়াতের অর্থনৈতিক পরিকল্পনার মূলভিত্তি হবে ন্যায্য কর ব্যবস্থা, সাশ্রয়ী আবাসন এবং লক্ষ্যভিত্তিক সহায়তা। এর মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি যেন খেটে খাওয়া মানুষের জীবনে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে পারে—সে দিকেই জোর দেয়া হবে।

তিনি আরও বলেন, জামায়াত দায়িত্ব পেলে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে। একই সঙ্গে শেয়ারবাজারে কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং দুর্নীতি ও অনিয়ম ঠেকাতে কাস্টমস ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটাল করা হবে।

অর্থনীতির ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দেশের উন্নয়নে কর্মদক্ষতা ও উদ্যোগকে উৎসাহিত করা হবে। এখানে কোনও ধরনের প্রভাব, পক্ষপাত বা লবিংয়ের সুযোগ থাকবে না। সবকিছুই হবে স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে—ইনশাআল্লাহ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল