Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩০, ৭ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানকে ওপেন ডিবেটের আহ্বান জামায়াত আমিরের

তারেক রহমানকে ওপেন ডিবেটের আহ্বান জামায়াত আমিরের
ফাইল ছবি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রকাশ্য বিতর্কে বসার আমন্ত্রণ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একটি পাবলিক প্ল্যাটফর্মে মুখোমুখি আলোচনার মাধ্যমে উভয় দল তাদের নির্বাচনি ইশতেহার জাতির সামনে উপস্থাপন করবে এবং জনগণকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেবে—এমন প্রস্তাব দেন তিনি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ আমন্ত্রণ জানান জামায়াত আমির। পোস্টের শুরুতে তিনি তারেক রহমানকে ‘প্রিয়’ ও ‘মাননীয়’ সম্বোধন করেন।

ডা. শফিকুর রহমান বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই সরকারের বৈধতা আসে। ন্যায়বিচার ও জনসাধারণের আস্থা ছাড়া কোনও নির্বাচনী ফলই প্রকৃতভাবে জনগণের বিশ্বাস অর্জন করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের পর রাজনীতিবিদদের দায়িত্ব হলো তরুণ প্রজন্মকে দেখানো যে রাজনীতি সভ্য, সহনশীল ও অহিংস হতে পারে। সে জন্য তিনি মিডিয়া ও জনগণের সামনে দাঁড়িয়ে ভবিষ্যৎ শাসনব্যবস্থার মান নির্ধারণের আহ্বান জানান, যা হবে সমালোচনার জন্য উন্মুক্ত, জবাবদিহিমূলক ও স্বচ্ছ।

পোস্টে জামায়াত আমির বলেন, বিএনপি ইতোমধ্যে তাদের পরিকল্পনা উপস্থাপন শুরু করেছে। এ প্রেক্ষাপটে তিনি তারেক রহমানকে সরাসরি আলোচনার জন্য একটি পাবলিক প্ল্যাটফর্মে তার সঙ্গে যোগ দেয়ার আমন্ত্রণ জানান। সেখানে উভয় দল নিজ নিজ নির্বাচনি ইশতেহার জাতির সামনে তুলে ধরতে পারবে এবং জনগণ নিজেরাই সিদ্ধান্ত নেবে।

পোস্টের শেষাংশে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করার সময় এসেছে, যেখানে সবাই জনগণের ইচ্ছাকে সম্মান করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
বিএনপি মুখে এক, কাজে আরেক: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার
তারেক রহমানকে ’সম্মানজনক অভ্যর্থনা’ দেয়ার বার্তা ভারতের
প্যারোলে মুক্তি, স্বামীকে শেষ বিদায় দীপু মনির
পাকিস্তান হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী গুঁড়িয়ে দিলো দিল্লি
মির্জা ফখরুলের আবেগঘন ‘জিন্দাবাদ’ পোস্ট, সারজিসের মন্তব্য
সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি-ডপলার জনমত জরিপ
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল
ব্রাজিলে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩
গুলিবিদ্ধ হওয়ার কথা কাউকে বলবেন না-জুলাই শহীদের বাবাকে চিকিৎসক
কোলকাতা অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির ৪ জনই একই পরিবারের
হান্নান মাসউদের এমপি পদ নিয়ে রিট
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহে সংকট
যৌনপল্লি যশোরে এইচআইভি ঝুঁকি বাড়লেও সুরক্ষায় ঘাটতি
ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও: ইরান
সপরিবারে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে বিরোধীদলীয় নেতা