Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৭, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ক্ষমতায় গেলে মন্ত্রী হবেন নাহিদ: জামায়াত আমির

ক্ষমতায় গেলে মন্ত্রী হবেন নাহিদ: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী সরকারের দায়িত্ব নেয়া ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা-১১ আসনের বাড্ডায় আয়োজিত জনসভায় ভোটারদের উদ্দেশে তিনি এ কথা জানান।

জামায়াত আমির বলেন, নাহিদ ইসলামের জন্ম ও বেড়ে ওঠা এ এলাকায়। তাই এ এলাকার মানুষ নাহিদের মন্ত্রী হিসেবে দেখতে পারবেন। তিনি আরও বলেন, সরকার গঠন করতে পারলে নাহিদ ইসলামকে মন্ত্রী হিসেবে আপনারা দেখবেন, ইনশাআল্লাহ। নাহিদদের বিমানের সামনে ককপিটে রাখা হবে, পেছনে থাকবে জোটের নেতারা। জামায়াত জোট কোনও ভুল বা ভুয়া আশ্বাস দেবে না।

তিনি বলেন, যা আছে তাই দিয়ে দেশ গড়ে তোলা হবে। জনসভায় তিনি ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণকে ভোট দিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে লাল কার্ড দেখানোর আহ্বান জানান এবং বিএনপির ‘ভুয়া কার্ড’ উল্লেখ করে বলেন, জনগণ এবার সত্যিকার পরিবর্তনের পক্ষে ভোট দেবে।

শফিকুর রহমান আরও ইতিহাসের উদাহরণ টেনে বলেন, ১৯৪৭ ও ১৯৭১ সালে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি। ১৯২৪ সালে সাধারণ দাবিকে দমন করতে গিয়ে জুলাই-আগস্টে ঘটনা ঘটে, আর ৫ আগস্ট থেকে জাতি আওয়ামী জাহেলিয়াত থেকে মুক্তি পায়। তবে ৬ আগস্ট থেকে দেশের ওপর আবারো জালেম শাসন চাপিয়ে দেয়া হয়েছে।

জমকালো নির্বাচনী জনসভায় তিনি নাহিদ ইসলামের সমর্থনে দলের নীতিমালা ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দেশে হবে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী
ভারতের বক্তব্য ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’: সারজিস
কোলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর
এক্সিলারেটের টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়লো
চাঁদাবাজ-সন্ত্রাসীদের দ্রুত ধরতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
আজ থেকে সারাদেশে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের ট্রাম্প নীতি বাতিল
স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ
চ্যাটজিপিটিতে হত্যার ছক, এফবিআইকে জানালো ওপেনএআই
মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব
নেতানিয়াহুকে ধরতে ইন্টারপোলের দ্বারস্থ তুরস্ক
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ড. ইউনূস
মির্জা ফখরুলকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন
প্রধানমন্ত্রীর ভারত সফর হতে হবে সমমর্যাদার ভিত্তিতে: বিরোধীদলীয় নেতা