Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৩, ৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০১:০৪, ৭ ফেব্রুয়ারি ২০২৬

‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠনের ঘোষণা বিএনপির 

‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠনের ঘোষণা বিএনপির 
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাংবাদিকদের জন্য বিশেষ প্রতিশ্রুতি দিয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন চেয়ারম্যান তারেক রহমান।

ইশতেহার পাঁচটি অধ্যায়ে বিভক্ত। এতে বিভিন্ন খাত ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে। গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা, স্বাধীনতা ও কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। বিএনপির বক্তব্য, নির্ভীক ও পক্ষপাতহীন সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। সাংবাদিকদের কাজের সুরক্ষা, স্বীকৃতি ও স্বাধীনতা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

ইশতেহারে বলা হয়েছে, গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে আইনি হয়রানি বন্ধে ডিজিটাল নিরাপত্তা আইন পুনর্নিরীক্ষণের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। দেশে সব ধরনের গণমাধ্যম, সাংবাদিক ও অফিসের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নেয়া হবে। সাংবাদিকদের ওপর হামলা বা আগ্রাসন কঠোরভাবে প্রতিহত করা হবে।

মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা, নারী, শিশু ও সংখ্যালঘুদের সুরক্ষা, গণমাধ্যমে নৈতিকতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার জন্য একটি স্বাধীন, শক্তিশালী ও জবাবদিহিমূলক মিডিয়া রেগুলেটরি কাঠামো গড়ে তোলা হবে। এতে ফ্যাক্ট-চেকিং সংস্থার সঙ্গে সমন্বয় করে গুজব ও ভুয়া খবর প্রতিরোধ, ঘৃণামূলক বক্তব্য ও অপপ্রচার রোধ করা হবে। নাগরিকরা অনলাইনে অভিযোগ দাখিল করতে পারবেন এবং ৩০ দিনের মধ্যে তা নিষ্পত্তি বাধ্যতামূলক হবে।

এছাড়া সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে দলটি। রাজনৈতিক উদ্দেশ্যে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিক নির্যাতন রোধে বিশেষ সেল গঠন করার কথা বলা হয়েছে।

বিএনপি সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত করতে ‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠনের পরিকল্পনা নিয়েছে। এ বোর্ডের মাধ্যমে সাংবাদিকদের অবসরকালীন নিরাপত্তা এবং নানামুখী কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করা হবে। এছাড়া সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপন বরাদ্দে রাজনৈতিক পক্ষপাত বন্ধ করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল