Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩২, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা না হলেও জয়ের দ্বারপ্রান্তে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

শুক্রবার সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক পোস্টে শেহবাজ শরিফ বলেন, তিনি নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছেন। তার ভাষায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও জোরদার করার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়া ও এর বাইরেও শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের যৌথ স্বপ্ন বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী তার বার্তায় আরও উল্লেখ করেন, সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক আগামী দিনে আরও গভীর ও গতিশীল হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই ইসলামাবাদ থেকে আসা এ শুভেচ্ছা বার্তা আঞ্চলিক কূটনীতিতে তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতায় ঢাকা-ইসলামাবাদ সম্পর্কের সম্ভাব্য নতুন অধ্যায় নিয়েও আলোচনা শুরু হয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল