Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৩৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমান পারস্পরিক শ্রদ্ধার রাজনীতি সূচনা করেছেন: সারজিস

তারেক রহমান পারস্পরিক শ্রদ্ধার রাজনীতি সূচনা করেছেন: সারজিস
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দেশের রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধা এবং ইতিবাচক সংলাপের সূচনা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সারজিস জানান, ইতিবাচক রাজনীতির অংশ হিসেবে আজ সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামি–এর আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় উপস্থিত হবেন।

তিনি আরও বলেন, পুরনো প্রতিহিংসামূলক রাজনীতিকে বাদ দিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য রাজনৈতিক দল ও নেতাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং সম্প্রীতির নতুন ধারার প্রয়োজন। সে দিক থেকে তারেক রহমান যে উদ্যোগ গ্রহণ করেছেন, তা দেশের জন্য গুরুত্বপূর্ণ।

এর আগে শনিবার জানানো হয়, বিএনপি চেয়ারম্যান পরদিন সন্ধ্যা ৭টায় জামায়াত আমির এবং রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা