Sobar Desh | সবার দেশ পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৮, ২৫ জানুয়ারি ২০২৬

হেভিওয়েটদের দিন শেষ, ভোটেই হবে ভূমিধস পতন: সারজিস 

হেভিওয়েটদের দিন শেষ, ভোটেই হবে ভূমিধস পতন: সারজিস 
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টানা চতুর্থ দিনের মতো পঞ্চগড়-১ আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি ভোটারদের সঙ্গে সরাসরি গণসংযোগ করেন এবং একাধিক উঠান বৈঠকে অংশ নেন।

প্রচারণাকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে সারজিস আলম বলেন, ১২ ফেব্রুয়ারির এ নির্বাচনে তথাকথিত হেভিওয়েট নেতাদের যে ধারণা বা কনসেপ্ট, সেটা আর বাংলাদেশে টিকবে না। বড় বড় রাজনৈতিক দলের যেসব সো-কল্ড হেভিওয়েট নেতা এতদিন রাজনীতি নিয়ন্ত্রণ করেছে, এবার তাদের ভূমিধস পতন জনগণ নিজের চোখেই দেখতে পাবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, বিপ্লব এখন মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। মাঠে নামলেই আমরা পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত পাচ্ছি। মানুষ শুধু ১২ ফেব্রুয়ারির অপেক্ষায় আছে। এ ভোট হবে জুলুমের বিরুদ্ধে, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে, ক্ষমতার অপব্যবহার আর মামলা বাণিজ্যের বিরুদ্ধে।

সারজিস অভিযোগ করে বলেন, যারা এক বছর তিন মাস ধরে জনগণের ওপর জুলুম করেছে, তারাই এখন ফেরেশতা সেজে মানুষের কাছে যাচ্ছে। কিন্তু মানুষ এ গিরগিটি চরিত্র ভালোভাবেই চিনে ফেলেছে। বাইরে অনেক কথা শুনলেও ভোট দেয়ার সময় মানুষ সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত নেবে।

তিনি দাবি করেন, শুধু পঞ্চগড়-১ আসন নয়, সারা বাংলাদেশেই ইনসাফের পক্ষে, ভালো রাজনীতির পক্ষে এবং সাধারণ মানুষের পক্ষে রায় দেবে ভোটাররা। ১১ দলীয় জোটের যে ঐক্যবদ্ধ বাংলাদেশ, সে বাংলাদেশই বিজয়ী হবে এবং ইনশাআল্লাহ আগামীর সরকার গঠন করবে, বলেন তিনি।

এ সময় হুমকির অভিযোগ তুলে সারজিস আলম বলেন, আমার আসনে এখনও বিএনপির কিছু স্থানীয় নেতাকর্মী সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে। আজ সকালে একজন জামায়াত কর্মী এসে অভিযোগ করেছেন, তাকে বলা হয়েছে—ধানের শীষে ভোট না দিলে নির্বাচনের পর দেখে নেয়া হবে।

তিনি আরও বলেন, আমরা পরিষ্কার করে বলে দিতে চাই—ভয় দেখিয়ে, হুমকি দিয়ে যারা ক্ষমতায় আসতে চায়, তাদের পতন শেখ হাসিনার চেয়েও ভয়ংকরভাবে হবে। বাংলাদেশের মানুষ এখন আর আগের জায়গায় নেই। মানুষকে স্বাধীনভাবে ভোট দিতে দিন।

গণসংযোগ ও উঠান বৈঠকে জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ