Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

‘পরিচ্ছন্ন শহর’ বার্তা 

পোস্টার-ফেস্টুন নিজ হাতে খুললেন বিএনপির বিজয়ী হাবিব

পোস্টার-ফেস্টুন নিজ হাতে খুললেন বিএনপির বিজয়ী হাবিব
ছবি: সংগৃহীত

নির্বাচনের উত্তাপ কাটতেই এবার পরিচ্ছন্নতার বার্তা নিয়ে রাস্তায় নেমেছেন ঢাকা-৯ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর বিজয়ী প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মাদারটেক এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজ হাতে নির্বাচনি পোস্টার, ব্যানার ও বিলবোর্ড অপসারণ করতে দেখা যায় তাকে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে প্রচারসামগ্রী সরিয়ে নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। সে নির্দেশনা বাস্তবায়নেই মাঠে নামেন হাবিব। স্থানীয়রা জানান, তিনি কর্মীদের নিয়ে বিভিন্ন সড়ক ও মোড়ে টানানো ব্যানার-ফেস্টুন খুলে ফেলেন এবং দ্রুত অপসারণের তাগিদ দেন।

নিজের ফেসবুক পোস্টে হাবিবুর রশিদ হাবিব বলেন, সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা ও আন্তরিক অনুরোধ—নিজ নিজ এলাকার ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করে শহরকে সুন্দর ও বাসযোগ্য রাখতে সহযোগিতা করুন। পরিষ্কার-পরিচ্ছন্ন শহর আমাদের সবার দায়িত্ব।

সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে জয়ী হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া পান ৫৩ হাজার ৪৬০ ভোট।

নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি নাগরিক দায়িত্ব পালনের এ উদ্যোগকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, ভোটের পর শহরকে পরিচ্ছন্ন রাখা সব প্রার্থীরই দায়িত্ব—আর বিজয়ীর এমন উদ্যোগ অন্যদের জন্যও দৃষ্টান্ত হতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা