Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৭, ২৪ জানুয়ারি ২০২৫

পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে

আমরা ভালো আছি: আসিফ নজরুল

আমরা ভালো আছি: আসিফ নজরুল

পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এসবে কান না দিতে আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

আসিফ নজরুল লিখেছেন, পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দিবেন না। আমরা সবাই ভালো আছি। নিজ নিজ জায়গায় আছি। আলহামদুলিল্লাহ।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে সোশ্যাল মিডিয়ায় অন্তর্বর্তী সরকার, সরকারের উপদেষ্টা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ বিভিন্নজনকে নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পালিয়ে গেছেন’, ‘প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র দিয়েছেন’, ‘সামরিক বাহিনী সরকার গঠন করছে’, ‘সমন্বয়করা পালিয়ে গেছেন’— এমন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়াতে দেখা যায়।

মূলত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নামে খোলা বিভিন্ন পেজ ও তাদের নেতাকর্মীরা এসব অপতথ্য ছড়ায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা