Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৬, ১১ ফেব্রুয়ারি ২০২৫

পলকে পলকের গাজিনি লুক

পলকে পলকের গাজিনি লুক
ছবি: সংগৃহীত

আদালত প্রাঙ্গনে নতুন লুকে দেখা গেল সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। সম্প্রতি এ নতুন লুকে আদালতে হাজির হনি তিনি। এ লুকের সঙ্গে মিলে যায় বলিউড সিনেমা গাজিনিতে আমির খানের লুকের সঙ্গে। আর এ নিয়ে রীতিমতো ট্রল করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বিভ্রাট নিয়ে পলকের বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে ট্রলের শিকার হয়েছেন।

৫ আগস্ট শেখ হাসিনা পালানোর পর পলকও দেশত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু বিমানবন্দর থেকে গ্রেফতার হন সাবেক এ আইসিটি প্রতিমন্ত্রী। এরপর আদালতে বিভিন্ন কথা বলে হাস্যরসের সৃষ্টি করেছিলেন। 

এবার কথা বলে নয়, হাস্যরস সৃষ্টি করলেন গাজিনি লুক ধারন করে। তার এ লুকের ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হওয়া সে ভিডিওটিতে দেখা যায়, একটি ব্যাগ হাতে আমির খানের গাজিনি লুকে পলক।

সামাজিক মাধ্যমে যা নিয়ে চলছে রীতিমতো হাস্যরস। শাম্মি নামের একজন ফেসবুকে লিখেছেন, পলক ভাই আই ফোন সেভেনটি প্রো ম্যাক্স হয়ে গেছে। নাফিজ নামের একজন তার হাতে হাতকড়া না দেখে অবাক হয়ে লিখেছেন, এরা কুখ্যাত আসামি, এদের হাতে হাতকড়া নেই কেনো?

সম্প্রতি তার আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে। ভাইরাল হওয়া সে ভিডিওটিতে দেখা যায়, তিনি আদালত প্রঙ্গনে উপস্থিত সাংবাদিক ও উৎসুক জনতাকে উদ্দেশ্য করে বলছেন, চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। পলকের এ কথায় হাসির ট্রলে ভেসে যায় সোশ্যাল মিডিয়া।

পলক এর আগেও উদ্ভট কথা বলে ভাইরাল হয়েছেন। লো কমোডে কাজ হচ্ছে না বলে হাই কমোড চেয়েছিলেন আদালতে। আর এতেও তাকে নিয়ে হাসি মসকরা করতে ভোলেননি নেটিজেনরা।
 
সবার দেশে/এমকেজে 

শীর্ষ সংবাদ:

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ