Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৩, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সন্দেহ থেকে মামলা

গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার

গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুকে কেন্দ্র করে দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় আপস করেছেন বাদী ও মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ। আপসনামায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম জামিনে মুক্তি পেলে তার কোনোও আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে হাজির হয়ে আসামিপক্ষের পক্ষে হলফনামা দেন মাসুম বিল্লাহ। আদালত তার জবানবন্দি গ্রহণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এবং আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান।

‘সন্দেহবশত মামলা’

আদালতে দেয়া আপসনামায় মাসুম বিল্লাহ বলেন, তার মেয়ে মরিয়মের মৃত্যুর পর পরিস্থিতি ও ঘটনার প্রেক্ষাপটে সন্দেহ থেকে তিনি গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং আরও একজনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

আপসনামায় বলা হয়, গত ২০ সেপ্টেম্বর দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৫টার মধ্যে ঢাকায় নিজ বাসভবনে মরিয়ম আত্মহত্যা করেন। পরে গাজী নজরুল ইসলামের ফোন পেয়ে তার বাসভবনে গিয়ে মেয়ের মৃত্যুর বিষয়টি জানতে পারেন মাসুম বিল্লাহ।

মরিয়মের মৃত্যুর ঘটনায় ২১ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলাটি করা হয়। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছিলো।

জামিনে আপত্তি নেই

আপসনামায় মাসুম বিল্লাহ উল্লেখ করেন, পরবর্তীতে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। এতে গাজী নজরুল ইসলাম ও মাকসুদা ইসলাম জামিনে মুক্তি পেলে তার বা তার পরিবারের কোনও আপত্তি নেই বলে জানানো হয়।

আপসনামায় আরও বলা হয়েছে, আসামিরা জামিনে মুক্তি পেলে উভয় পক্ষ হৃদ্যতাপূর্ণ ও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে। বিচারাধীন মামলার কার্যক্রমে উভয় পক্ষ প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও উল্লেখ করা হয়েছে।

নথিতে আরও বলা হয়েছে, উভয় পক্ষ স্বেচ্ছায় ও সজ্ঞানে, কারও প্ররোচনা ছাড়া আপসনামাটি পড়ে এর বিষয়বস্তু সম্পর্কে অবগত হয়ে তাতে স্বাক্ষর করেছেন। আপসনামাটি ২৯ সেপ্টেম্বর নোটারি পাবলিকের মাধ্যমে সত্যায়িত করা হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে।

গাজী নজরুল এখন কারাগারে

মরিয়মের মৃত্যুর ঘটনায় করা মামলায় গাজী নজরুল ইসলামকে দুই দফায় রিমান্ডে নেয়া হয়েছিলো। দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড শেষে ২৮ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

মরিয়মের মৃত্যুর ঘটনায় পুলিশের তদন্তেও বিভিন্ন তথ্য আদালতে তুলে ধরা হয়েছে। তবে এসব তথ্য ও অভিযোগের চূড়ান্ত সত্যতা বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন