Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০২:১৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

ইফতারে বিরতি নেই, মুসলিম সতীর্থদের জন্য ইনজুরির অভিনয় খ্রিষ্টান ফুটবলারের

ইফতারে বিরতি নেই, মুসলিম সতীর্থদের জন্য ইনজুরির অভিনয় খ্রিষ্টান ফুটবলারের
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসে বিশ্বজুড়ে মুসলিম ধর্মাবলম্বীরা রোজা পালন করছেন। এ সময় ইউরোপের বিভিন্ন ফুটবল লিগে ম্যাচ চলাকালে ইফতারের জন্য স্বল্প বিরতির সুযোগ রাখা হলেও ফ্রান্সের শীর্ষ লিগ Ligue 1-এ এমন কোনো আনুষ্ঠানিক নিয়ম নেই। তবে সে সীমাবদ্ধতার মধ্যেও মুসলিম সতীর্থদের ইফতারের সুযোগ করে দিয়ে প্রশংসায় ভাসছেন এক খ্রিষ্টান ফুটবলার।

গত রোববার (২২ ফেব্রুয়ারি) FC Nantes ও Le Havre AC-এর ম্যাচে ঘটে এ ঘটনা। ম্যাচের ৭৪তম মিনিটে সূর্যাস্তের সময় ঘনিয়ে এলে নঁতের খ্রিষ্টান ধর্মাবলম্বী গোলরক্ষক Anthony Lopes বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার ভান করে মাঠে বসে পড়েন। তিনি অস্বস্তির ইঙ্গিত দিলে দ্রুত চিকিৎসক দল মাঠে প্রবেশ করে এবং খেলা সাময়িকভাবে বন্ধ থাকে।

এ সংক্ষিপ্ত বিরতির সুযোগে নঁতের মুসলিম ফুটবলাররা টাচলাইনে গিয়ে পানি ও খেজুর খেয়ে ইফতার সম্পন্ন করেন। সোশ্যাল মিডিয়া ঘটনাটি ছড়িয়ে পড়লে লোপেজ মুসলিম বিশ্বে ব্যাপক প্রশংসা পান।

গুরুত্বপূর্ণ এ ম্যাচে ২-০ গোলের জয় পায় নঁতে। তবে ২৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তারা এখনো রেলিগেশন জোনে, অবস্থান ১৭তম। অন্যদিকে ২৬ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে রয়েছে লে হাভরে।

বিদেশি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ফরাসি ফুটবলে ধর্মীয় কারণে খেলা থামানোর অনুমতি নেই। তাই আনুষ্ঠানিক বিরতি সম্ভব না হওয়ায় লোপেজ কৌশলে খেলা বন্ধের পরিস্থিতি তৈরি করেন বলে মনে করা হচ্ছে। অল্প সময় পরই তিনি উঠে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে খেলা চালিয়ে যান, কোনও দৃশ্যমান অস্বস্তি ছাড়াই।

উল্লেখ্য, Premier League-এ ২০২১ সাল থেকে সূর্যাস্তের সময় রোজাদার খেলোয়াড়দের ইফতারের সুযোগ দিতে রেফারিরা স্বল্প সময়ের বিরতি দিয়ে আসছেন। গোলকিক বা থ্রো-ইনের মতো স্বাভাবিক বিরতির সময় খেলোয়াড়রা টাচলাইনে গিয়ে খাবার বা পানীয় গ্রহণ করতে পারেন।

ফরাসি লিগে সে নিয়ম না থাকলেও সতীর্থদের প্রতি সহমর্মিতা দেখিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করায় অ্যান্থনি লোপেজ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা