Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৭, ২২ ফেব্রুয়ারি ২০২৬

নাটকীয় রাতে শীর্ষে পিএসজি, বদলে গেল লিগ আঁর সমীকরণ

নাটকীয় রাতে শীর্ষে পিএসজি, বদলে গেল লিগ আঁর সমীকরণ
ছবি: সংগৃহীত

ফরাসি লিগ আঁর শিরোপা দৌড়ে নতুন মোড় এসেছে। ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে মেত্জকে ৩-০ গোলে হারিয়ে আবারও শীর্ষে উঠেছে প্যারিস সেন্ট জার্মেই পিএসজি। তবে এ সুযোগ তৈরি করে দিয়েছে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী লেন্স। দুই গোলে এগিয়ে থেকেও মোনাকোর কাছে ৩-২ ব্যবধানে হেরে যায় তারা।

দিনের শুরুতে পিএসজির চেয়ে এক পয়েন্ট এগিয়ে ছিল লেন্স। নিজেদের মাঠে দ্বিতীয়ার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থাকার পরও আগস্টের পর প্রথমবারের মতো হোম লিগ ম্যাচে পরাজয় দেখে তারা। ফলে শীর্ষস্থান পুনর্দখলের সুযোগ পায় পিএসজি।

মেত্জের বিপক্ষে ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের খাতা খোলেন দিজিরে দুয়ে। ওয়ারেন জায়ের এমেরির লম্বা পাস ধরে মাঝমাঠ থেকে একক দৌড়ে জালে বল জড়ান তিনি। বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা। কর্নার থেকে লুকাস হার্নান্দেজের হেড গোলরক্ষক ঠেকালেও ফিরতি বলে লাইনের কাছ থেকে জাল খুঁজে নেন বারকোলা। শেষদিকে গঞ্জালো রামোস শক্তিশালী শটে মৌসুমের ১১তম গোল করে জয় নিশ্চিত করেন।

মোনাকোর মাঠে প্লে অফের প্রথম লেগে ৩-২ জয়ে জোড়া গোল করা দুয়ে এদিনও শুরুর একাদশে ছিলেন। চোটে থাকা উসমান দেম্বেলের পাশাপাশি কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দেন কোচ লুইস এনরিকে। সামনে মোনাকোর বিপক্ষে প্লে অফের দ্বিতীয় লেগ।

১১ ম্যাচ বাকি থাকতে পিএসজি এখন লেন্সের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে। তৃতীয় স্থানে থাকা লিঁও রোববার স্ট্রাসবুর্গকে হারাতে পারলে শীর্ষের ব্যবধান ছয়ে নামিয়ে আনতে পারবে।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা