Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৫, ২৯ জুন ২০২৬

দক্ষিণ আফ্রিকাকে হাড়ালো ১-০ গোলে

শেষ মুর্হূতে ইউস্টাকিওর জাদু, ইতিহাস গড়ে শেষ ষোলোয় কানাডা

শেষ মুর্হূতে ইউস্টাকিওর জাদু, ইতিহাস গড়ে শেষ ষোলোয় কানাডা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচেই নাটকীয় জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে স্বাগতিকদের অন্যতম কানাডা। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর যোগ করা সময়ে অধিনায়ক স্টিফেন (স্টিভেন) ইউস্টাকিওর দুর্দান্ত গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে কানাডা।

এ জয়ের মাধ্যমে চলতি আসরে নকআউট পর্বে জয় পাওয়া প্রথম দল হওয়ার পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো শেষ ষোলোতে জায়গা করে নিলো কানাডা। শেষ মুহূর্তের এ জয় উচ্ছ্বাসে ভাসিয়েছে স্বাগতিক সমর্থকদের।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে কানাডা। তবে দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য। নিচু ব্লকে রক্ষণ সাজিয়ে প্রতিপক্ষের একের পর এক আক্রমণ সফলভাবে প্রতিহত করেন আফ্রিকান দলটির খেলোয়াড়রা। ফলে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি কানাডা।

২২তম মিনিটে ইউস্টাকিওর নেয়া ফ্রি-কিক থেকে হেড করেন ডেরেক কর্নেলিয়াস। তবে তার প্রচেষ্টা সহজেই তালুবন্দি করেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস।

বিরতির আগে কর্নার ও ফ্রি-কিক থেকে আরও কয়েকটি ভালো সুযোগ তৈরি করে কানাডা। প্রথমে খুলিসো মোডিবার গুরুত্বপূর্ণ ক্লিয়ারেন্স এবং পরে উইলিয়ামসের দুর্দান্ত সেভে মোইজ বম্বিতোর হেড ও টাজন বুকানানর শট থেকে রক্ষা পায় দক্ষিণ আফ্রিকা।

প্রথমার্ধের একেবারে শেষ দিকে লিয়াম মিলারর পাসে বক্সে ঢুকে পড়েন রিচি লারিয়া। তাকে ফাউল করা হয়েছে মনে করে রেফারি পেনাল্টির বাঁশি বাজালেও পরে ভিএআরের সহায়তায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। রিপ্লেতে দেখা যায়, দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার খুলিসো মুদাউ আগে বল স্পর্শ করেছিলেন। ফলে পেনাল্টি বাতিল হয়।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার অব্যাহত রাখে কানাডা। দক্ষিণ আফ্রিকা রক্ষণে দৃঢ়তা দেখিয়ে ম্যাচকে টাইব্রেকারের দিকেই নিয়ে যাচ্ছিলো। কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটেই আসে ম্যাচের ভাগ্য নির্ধারণী মুহূর্ত।

৯১তম মিনিটে ইউস্টাকিও গোল করে কানাডাকে কাঙ্ক্ষিত লিড এনে দেন। চলতি বিশ্বকাপে এটি ছিল তার প্রথম গোল, আর সেটিই শেষ পর্যন্ত ম্যাচের একমাত্র ও জয়সূচক গোল হিসেবে থেকে যায়।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠে কানাডা শিবির। এ ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্যের নতুন অধ্যায় লিখলো উত্তর আমেরিকার দলটি। অন্যদিকে সাহসী লড়াই করেও শেষ মুহূর্তের হতাশায় বিদায় নিতে হলো দক্ষিণ আফ্রিকাকে।

সবার দেশ/এফও

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতির শপথ নেবেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন
কোনও ব্যক্তি দেখে সিদ্ধান্ত নেয়া হবে না: দুদক চেয়ারম্যান
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
চাঁদা না পেয়ে ঢামেক চিকিৎসকের ওপর হামলা
মুক্তি পেলে সেনাপ্রধানের সঙ্গে সংঘাতে যাবেন না ইমরান: পিটিআই নেতা
রাষ্ট্রপতি নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে ভোট দেননি রুমিন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন
ডাকসু নির্বাচনের প্রস্তুতি শুরু, দ্রুত সিদ্ধান্ত ঢাবি প্রশাসনের
এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দ্বন্দ্বে ব্যাহত পাঠদান
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল
৭০ অনুচ্ছেদে পরিবর্তন করেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী
ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
একাদশে ভর্তি শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর
ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
বিএনপি মুখে এক, কাজে আরেক: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার