Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৪, ২০ জুন ২০২৬

আপডেট: ০০:২৬, ২০ জুন ২০২৬

ফিফার পাওয়ার র‍্যাংকিংয়ে শীর্ষে মেসি, বিশ্বকাপে দুর্দান্ত হ্যাটট্রিক

ফিফার পাওয়ার র‍্যাংকিংয়ে শীর্ষে মেসি, বিশ্বকাপে দুর্দান্ত হ্যাটট্রিক
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচগুলো শেষ হতেই ফিফার অফিসিয়াল পাওয়ার র‍্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স এবং হ্যাটট্রিকের মাধ্যমে দলকে বড় জয় এনে দেওয়ার পর এ স্বীকৃতি অর্জন করেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের অধিনায়ক।

বিশ্বকাপ মিশনের শুরুতেই আর্জেন্টিনা ৩-০ গোলের দাপুটে জয় তুলে নেয় আলজেরিয়ার বিপক্ষে। ম্যাচজুড়ে আক্রমণভাগে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে দলের জয়ের প্রধান নায়ক ছিলেন মেসি। তার তিন গোলেই প্রতিপক্ষকে বিধ্বস্ত করে টুর্নামেন্টে শক্তিশালী বার্তা দেয় আর্জেন্টিনা।

খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়নের জন্য ফিফা যে তথ্যনির্ভর সূচক ব্যবহার করে, সেখানে আক্রমণ, সৃজনশীলতা এবং রক্ষণ—এ তিনটি গুরুত্বপূর্ণ দিক বিবেচনায় নেয়া হয়। সে মূল্যায়নে ১০-এর মধ্যে ৮.১৩ রেটিং পেয়ে সবার ওপরে অবস্থান করছেন মেসি।

বিশ্বকাপের শুরুতেই এমন আধিপত্যপূর্ণ পারফরম্যান্সের মাধ্যমে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ৩৯ বছর বয়সী এ ফুটবল জাদুকর। বয়সকে উপেক্ষা করে মাঠে তার নেতৃত্ব, গোল করার দক্ষতা এবং ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতা ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছে।

ফিফার প্রকাশিত সর্বশেষ পাওয়ার র‍্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ফরোয়ার্ড ইলাইজাহ জাস্ট। তিনি পেয়েছেন ৭.৭৪ রেটিং। আর ৭.৪৭ রেটিং নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন আইভরি কোস্টের তারকা আমাদ দিয়ালো।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে ১৭, ৬০ ও ৭৬ মিনিটে গোল করে আন্তর্জাতিক ফুটবলে নিজের ১১তম হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। একই সঙ্গে এটি ছিcVf তার বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক, যা তার বর্ণাঢ্য ফুটবল জীবনে নতুন এক মাইলফলক হিসেবে যুক্ত হলো।

এ তিন গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬। ফলে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করেছেন। এখন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষস্থানে রয়েছেন ফুটবল ইতিহাসের এ দুই মহাতারকা।

বিশ্বকাপের শুরুতেই মেসির এমন দুর্দান্ত ফর্ম আর্জেন্টিনা সমর্থকদের নতুন স্বপ্ন দেখাচ্ছে। টানা শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামা আলবিসেলেস্তেদের জন্য অধিনায়কের এ পারফরম্যান্স নিঃসন্দেহে বড় অনুপ্রেরণা হয়ে উঠেছে।

সবার দেশ/কেএম 

শীর্ষ সংবাদ:

জুলাই জাদুঘরে যাচ্ছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোয় ব্যবহৃত পুলিশ ভ্যান
হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—কোলকাতায় বিপাকে বাংলাদেশিরা
গুপ্ত-স্বৈরাচার আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী
ভারতে উজ্জয়িনীর মসজিদে বুলডোজার, উত্তেজনা চরমে
৫৮ হাজার কোটি টাকায় হচ্ছে দুই মেট্রোরেল
মেসির অর্জনের মুকুটে এবার ডক্টরেট ডিগ্রি
শাহজালালে যাত্রী হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের ব্যবহারে নিয়ন্ত্রণ
পৌনে চার কোটি জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনবে সরকার
দুই দফা ইনজেকশনেও মৃত্যু হয়নি নারীর, স্থগিত মৃত্যুদণ্ড
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ৫ ম্যাচ কবে-কোথায়
মিষ্টির পদত্যাগ, শূন্য হলো সংরক্ষিত নারী আসন
পিয়ন নিয়োগে নুরের বিরুদ্ধে তদবিরের অভিযোগ, ডিসিকে বদলি
রাড্ডা কাণ্ডের এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
‘লং ড্রাইভ’-এ পায়েল-ইরফান, থাকছেন তিশাও
ইথিওপিয়ায় ছড়িয়ে পড়েছে তীব্র সংঘর্ষ, নিহত ৫২
টিভি দেখে বিমান সামলান প্লাম্বার, পাইলটের প্রাণ বাঁচালেন ডেন্টিস্ট